editor

প্রকাশিত: 2:34 PM, January 2, 2021

শায়েস্তাগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই

শায়েস্তাগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বেশ কিছুদিন ধরে চুরি, ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। শায়েস্তাগঞ্জ উপজেলার বেশির ভাগ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে অলিপুরে। দেশজুড়ে অলিপুর শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হাজার হাজার শ্রমিক কোম্পানি থেকে আসা যাওয়া করে। দেখা যায় কোম্পানি ছুটির সময়টিকেই বেছে নেয় ছিনতাইকারী। আর ইদানীং বেড়েছে শীত আর কুয়াশা। এ সুযোগে দুর্বৃত্তরা ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর পুরাতন রেলগেট, স্কয়ার গেট, পুরাসুন্দা, সুতাং বাছিরগঞ্জ, নুরপুর, নতুন ব্রিজ এসব পয়েন্টেই চুরি ও ছিনতাই বেশি হয়ে থাকে।প্রায়ই নানা রকম অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয় শ্রমিকদের। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অনেকেরই মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে।

সম্প্রতি অলিপুরে পূবালী ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার জন্য সিকিউরিটি গার্ডকে বেঁধে এটিএম মেশিন ভাঙচুর করে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরাও ভেঙে ফেলে চলে যায় তারা। আবার প্রাণ আর এফ এল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে তামা, রড, বিভিন্ন খাদ্যদ্রব্যসহ নানান রকম জিনিস সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে থাকে কয়েকটি সংঘবদ্ধ চক্র।  এসব চক্রই রাতে চুরি করে, আবার কখনো কখনো ছিনতাইয়ের সঙ্গেও জড়িত হয়। অলিপুর শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠলে প্রায় ৬ বছরেও এখানে শিল্পাঞ্চল পুলিশের কোনো ক্যাম্প স্থাপন করা হয়নি। বিশেষ করে শিল্পাঞ্চল এলাকায় চুরি ছিনতাই রোধ করতে গেলে শিল্পাঞ্চল পুলিশের ক্যাম্প স্থাপন করা জরুরি প্রয়োজন।
এ ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (জিএম) হাসান মো. মন্জুরুল হক বলেন আমাদের ফ্যাক্টরির ভেতর থেকে প্রায়ই চুরি হচ্ছে বিভিন্ন মালামাল। আমাদের নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়াও আমাদের শ্রমিক বিশেষ করে মহিলা শ্রমিকরা প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়েন। যেহেতু অলিপুর শিল্পাঞ্চল তাই শিল্প পুলিশ ক্যাম্প এখানে স্থাপন করা খুবই দরকার। তা না হলে শ্রমিক ও ফ্যাক্টরির নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্তা নেই। ইতিমধ্যে এলাকার চিহ্নিত চোরদের গ্রেপ্তার করা হয়েছে। কোম্পানি ছুটির সময় পুলিশ থাকে তারপরও মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে। শিল্পাঞ্চল এলাকায় টহল আরো জোরদার করা হবে এবং সাদা পোশাকেও পুলিশ টহল দেয়।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন