admin
প্রকাশিত: 2:29 PM, January 3, 2021
অনলাইন ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে থানা পর্যায়ে ৭ জানুয়ারি মানববন্ধন ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি পৌরসভা ও মহানগরে মানববন্ধন করবে বিএনপি।আজ দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।
তিনি বলেন, শনিবার (২ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এই কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে চাল-ডাল তেল, শাক-সবজি সবকিছুর দাম বেড়েছে।
এটা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ কারণে আমরা এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি।
তিনি বলেন, চালের প্রোডাকশন গতবারের তুলনায় কম হয়েছে। ফলে দাম আরও বাড়ার সম্ভবনা রয়েছে।
সরকার ২০০৮ সালে নির্বাচনের আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল। তার মধ্যে ছিল ১০ টাকা কেটি চাল দেবে, বিনা পয়সায় সার দেবে আর ঘরে ঘরে চাকরি দেবে। শনিবার (০২ জানুয়ারি) সংবাদপত্রে দেখলাম ১০ কেজির চাল দেওয়ার সাত লাখ কার্ড ভুয়া। এটা সরকারের খাদ্য অধিদপ্তর বলেছে। যে কার্ডে ১০ টাকায় চাল দিচ্ছে তার ৭ লাখই ভুয়া। তাহলে বুঝতে পারেন কি ধরনের দুর্নীতি হচ্ছে। সরকারের মদদপুষ্টরা ১০ টাকা কেজি চাল কিনে বাজারে ৭০ টাকায় বিক্রি করছে। বিভিন্ন ভাতা ও খাদ্য সাহায্য, ফুড ফরওয়ার্ক, টিআর কাবিখায়ও চরম দুর্নীতি চলছে। পুরাটাই দলীয়করণ করা হয়েছে। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মির্জা ফখরুল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন