admin
প্রকাশিত: 6:50 PM, January 3, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বের যেসব দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেসব দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সম্বলিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।আজ একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মে হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৬তম বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিষ্কণ্টক জমি,সম্পত্তি ও অবকাঠামোর পরিমাণ কত এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নতুন পরিকল্পনা, ৪ নম্বর সাব-কমিটির চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন, বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ কমপ্লেক্স ফান্ডের সমুদয় অর্থের হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।
এছাড়া, কমিটি ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত এবং হেলিপ্যাড সুবিধা রাখার জন্য সুপারিশ করে।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন