editor
প্রকাশিত: 9:51 PM, January 4, 2021
অনলাইন ডেস্ক:
প্রয়াত পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত ও সুলেখক ফারুক আহমেদ চৌধুরীর ৮৭তম জন্মদিন আজ। ১৯৩৪ সালের ৪ঠা জানুয়ারি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে জন্মগ্রহণকারী ফারুক চৌধুরী ১৯৫৭ সালে দেশ ভাগের অব্যবহিত পরে আসাম থেকে সপরিবারে পূর্ব-পাকিস্তানে চলে আসেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভের পর (মাস্টার্সে অধ্যয়নকালে) পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফারুক চৌধুরী লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার, ব্রাসেলস ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ছিলেন। তিনি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বহুবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। অবসর জীবনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ ও ঢাকাবাসীর উপদেষ্টা ছিলেন। তিনি বিশিষ্ট কলাম লেখক।
বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়াদির বিশ্লেষকও ছিলেন। তার রচিত ১০টি গ্রন্থ জীবদ্দশাতেই প্রকাশিত হয়েছে। লেখালেখির জন্য তিনি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ও বাংলাদেশ ইতিহাস সম্মাননাসহ বহু পুরস্কার পেয়েছেন। বার্ধক্যজনিত কারণে ২০১৭ সালের ১৭ই মে তিনি মারা যান। কর্মবীর ফারুক আহমেদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে ঢাকাবাসী সংগঠন ব্যাপক কর্মসূচি নিয়েছে।
যার মধ্যে রয়েছে- সকালে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় ঘোড়াগাড়ি চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সর্বশেষ ঢাকাবাসী সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা। উক্ত আয়োজনে ফারুক চৌধুরীর সুহৃদদের অংশগ্রহণের জন্য ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক আমন্ত্রণ জানিয়েছেন।
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন