editor
প্রকাশিত: 4:14 PM, January 5, 2021
অনলাইন ডেস্ক
রাজশাহীতে ঘোষিত ছয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কোন্দল তীব্র আকার নিয়েছে। নিজের পক্ষের লোকদের মনোনয়ন দৌড়ে জেলা ও উপজেলার নেতারা দলবেঁধে ছুটছেন ঢাকায়। তদবির করছেন কেন্দ্রে। প্রার্থীর যোগ্যতা যা-ই হোক, নিজের লোককে মনোনয়ন পাইয়ে দিতে টাকাপয়সার লেনদেনের অভিযোগও উঠেছে। ইতোমধ্যে হওয়া জেলার কাটাখালীতে ভালো করলেও পুঠিয়াতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয়ে দলীয় কোন্দল আরও তীব্র হয়ে উঠেছে রাজশাহী জেলা আওয়ামী লীগে। অন্যদিকে বিএনপি পুঠিয়া পৌর মেয়রের পদটি দখল করায় রাজশাহীতে চাঙা হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা নির্বাচন হতে বাকি আরও ১২টি পৌরসভার মধ্যে ৬টি দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।জানা গেছে, ইতোমধ্যে রাজশাহীর কাকনহাট পৌরসভায় আওয়ামী লীগ দলের প্রবীণ নেতা একেএম আতাউর রহমানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। ২০ বছর মেয়র পদে থাকা আব্দুল মজিদ মাস্টারকে বাদ দেওয়া হয়েছে। আতাউর রহমানকে মনোনয়ন দেওয়ায় দলীয় প্রকৃত নেতাকর্মীরা খুশি হলেও মজিদ পক্ষের নেতাকর্মীরা এখনো মাঠে নামেননি। ২০১৫ সালের নির্বাচনে কাকনহাটে বিএনপির প্রার্থী হাফিজুর রহমান সামান্য ভোটে হেরেছিলেন। এবার আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মজিদ মাস্টারের সমর্থকরা শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীর বাক্সে ভোট দিতে পারে বলে আশঙ্কা করছেন দলের নেতাকর্মীরা। মজিদ সমর্থকদের আতাউর রহমানের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নামাতে না পারলে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের আশঙ্কা করছেন নেতাকর্মীরা। তবে মনোনয়নবঞ্চিত আব্দুল মজিদ জানান, তিনি দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন তুলে নিয়েছেন। তার সমর্থক এবং তিনি নিজেও দলের প্রার্থীর পক্ষে কাজ করছেন। ১৬ জানুয়ারি কাকনহাটের নির্বাচন।রাজশাহী ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র আব্দুল মালেকের বিরুদ্ধে ইতোমধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জগ প্রতীকে ভোট করছেন। দলের অধিকাংশ নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন। একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির আব্দুর রাজ্জাকের সঙ্গে বিদ্রোহী মামুনের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি।রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় আওয়ামী লীগ আমির হোসেন আমিনকে মনোনয়ন দেওয়ায় এ পৌরসভাটিও দলের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা আশঙ্কা করছেন। আমিন বর্তমানে পৌরসভার কাউন্সিলর। দলের মেয়র গোলাম রাব্বানী এবার মনোনয়ন চাননি। সাইদুর রহমান নামের আরেক প্রভাবশালী প্রার্থী মনোনয়ন চেয়েও পাননি। ফলে দুর্বল প্রার্থী আমিন বিএনপির ফিরোজ কবীরের বিপক্ষে দাঁড়াতে পারছেন না। আমিনকে মনোনয়ন না দিয়ে সাইদুর রহমানকে দিলে মুন্ডুমালা পৌরসভাটি নিশ্চিতভাবে আওয়ামী লীগের দখলে থাকত বলেও নেতাকর্মীরা মনে করছেন।চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি তানোর, গোদাগাড়ী, তাহেরপুর ও নওহাটা পৌরসভার তফসিল হওয়ার পর মনোনয়ন দৌড় শুরু হয়েছে। তানোরে আওয়ামী লীগের গতবারের মেয়র প্রার্থী ইমরুল হক মাত্র ২৫ ভোটে বিএনপির মিজানুর রহমানের কাছে হেরেছিলেন। এবারও ইমরুল মনোনয়ন চাচ্ছেন। কিন্তু রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আবুল বাসার সুজনকে মনোনয়ন পাইয়ে দিতে নানাবিধ তৎপরতা চালাচ্ছেন। সুজন রাজশাহীর মহানগরীর বাসিন্দা হলেও সম্প্রতি নিজের ভোট তানোরে স্থানান্তর করেছেন। বছর খানেক ধরে এলাকায় গণসংযোগ করছেন। তবে দলীয় নেতাকর্মীদের সবার সঙ্গে এখনও তার ঘনিষ্ঠতা গড়ে উঠেনি। ফলে তানোরে দলীয় নেতাকর্মীদের একটি অংশ সুজনের পক্ষে এবং বাকি অংশ ইমরুলের বিভক্ত হয়ে কাজ করছে। এ কারণে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রহমান ভালো অবস্থানে আছেন। ২০ বছর ধরে তানোর পৌরসভাটি বিএনপির দখলে আছে, এ নিয়ে দলীয় নেতারা প্রার্থী মনোনয়ন নিয়ে চরম উদ্বেগের মধ্যে আছেন।গোদাগাড়ী এলাকাটি জামায়াত-বিএনপি প্রভাবিত হলেও ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনিরুল ইসলাম মেয়র নির্বাচিত হন। এর আগে দুবার বিএনপি ও একবার জামায়াতের মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। এবার বর্তমান মেয়র মনিরুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজুদ্দিন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব উল আলম মুক্তিসহ চারজন মনোনয়নের পেছনে ছুটছেন। বর্তমান মেয়র বাবুর বিষয়ে দলের নেতাকর্মীদের অভিযোগ অনেক। গোদাগাড়ীতে জামায়াত ওবাইদুল্লাহ নামে এক সাবেক শিবির নেতাকে মনোনয়ন দিয়েছে। বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া রুলু ভোটের মাঠে সক্রিয় থাকায় আওয়ামী লীগ প্রার্থীকে জিতিয়ে আনা কঠিন হবে বলে নেতাকর্মীরা আশঙ্কা করছেন। নওহাটা পৌরসভাটি ২০১৫ সালে বিএনপির মোকবুল হোসেন দখল করেন। এবারও মোকবুল প্রার্থী হচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগ কাকে মেয়র প্রার্থী করবে, তা ঠিক করতে পারেনি এখনো। সঠিক প্রার্থী মনোনয়ন না দিতে পারলে নওহাটায়ও আওয়ামী লীগের ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা করছেন দলের নেতাকর্মীরা।রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লাহ বলেন, নিয়মানুযায়ী সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রের মনোনয়ন বোর্ডের কাছে পাঠাচ্ছি। সবকিছু মূল্যায়ন করে বোর্ড প্রার্থী মনোনয়ন দিচ্ছেন। দল যাকে মনোনয়ন দিচ্ছে, নেতাকর্মীরা তার জন্য কাজ করছেন। মনোনয়ন নিয়ে কিছু দ্বন্দ্ব থাকলেও মনোনীত প্রার্থীদের নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে ঐক্যবদ্ধ বলে দাবি করেন তিনি।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন