editor
প্রকাশিত: 5:23 PM, January 5, 2021
অনলাইন ডেস্ক
মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ৩রা জানুয়ারি যাচাই-বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে ৮ টি মনোনয়ন বাতিল হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৩ জন। সাধারণ কাউন্সিলর ৩১ জন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন। মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে মোট ৯টি ওয়ার্ডে ৩১ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়ে বৈধতা পেয়েছেন ২৩ জন। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনেরই মনোনয়ন বৈধ হয়েছে।সাধারণ কাউন্সিলর পদে ৮ টি মনোনয়ন বাতিল হয়েছে। জেলা নির্বাচন অফিস, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ৯ নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে সৈয়দ আবু ইকবাল ও মো. মাসুদ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ের শেষদিনে তাদের ২ জনের প্রার্থিতা বাতিল হয়। ওই ওয়ার্ডে আর কোনো বৈধ প্রার্থী নেই। তবে প্রার্থিতার বৈধতা ফিরে পেতে তারা আপিলের সুযোগ পাবেন। ৭ নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মো. জাকির হোসেন রাজা ও সারওয়ার মজুমদার ইমন। ৫ নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ জন জায়েদ হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। ৪ নং ওর্য়াড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ জন মোঃ মতিউর রহমান মতিনের মনোনয়ন বাতিল হয়েছে। ৩ নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৩ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ জন মো. রাসেল আহমেদ এর মনোনয়ন বাতিল হয়েছে। ২ নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ও মো. পিন্টু আহমদ এর মনোনয়ন বাতিল হয়েছে। একক প্রার্থী হিসেবে রয়েছেন মো. আসাদ হোসেন মক্কু। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান (ধানের শীষ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইফুর রহমান বাবুল এর মনোনয়ন বৈধ হয়েছে। নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পূরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪ টি ভোটকেন্দ্র থেকে বাড়িয়ে ১৮ টি কেন্দ্র করা হয়েছে। যাতে ১২৫ টি বুথ থাকবে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশিদ গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারণ কাউন্সিলর পদে যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন। ১০ই জানুয়ারি প্রত্যাহার। প্রতীক বরাদ্দ হবে ১১ই জানুয়ারি। ভোটগ্রহণ ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে।
S/H-(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে