editor
প্রকাশিত: 10:11 AM, September 17, 2020
আন্তর্জাতিক
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন। আবে সরকারের মুখ্য মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা সুগা বুধবার দিনের শেষ দিকে তার নিজের মন্ত্রিসভা গঠন করবেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুতে সরকার দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর বুধবার ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন ৭১ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ সুগা।
জাপানের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রীর শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সুগা। এর আগে তিনি আবের প্রশাসনে প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা প্রধানমন্ত্রীর পর জ্যেষ্ঠতম পদ। আশা করা হচ্ছে, তিনি আবের নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন।
গত মাসে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন আবে। বুধবার শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন আবে এবং এসময় সাংবাদিকদের তিনি বলেন, গত আট বছর ক্ষমতায় থাকাকালীন তার কৃতিত্বের জন্য তিনি গর্বিত।
এরপর জাপানের সংসদের নিম্নকক্ষে ভোট হয় যেখানে সুগা ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন হন।
.ফাহাদ হোসাইন/সি সময়
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
2 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ