editor
প্রকাশিত: 3:10 PM, January 6, 2021
অনলাইন ডেস্ক
আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন জমে উঠেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরের প্রাণকেন্দ্র ভিআইপি ওয়ার্ড খ্যাত ৬নং ওয়ার্ড। ছাত্রদল নেতার সমর্থনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর ভোট প্রার্থনায় চলছে তোলপাড়। একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কাউন্সিলর জায়েদ আহমদ চৌধুরী।
ভিডিও রেকর্ড ও দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত নবীগঞ্জ পৌরসভা। চরগাঁও এবং আক্রমপুর নিয়ে গঠিত ৬নং ওয়ার্ড। শহরের ভিআইপি ওয়ার্ড হিসেবে এর খ্যাতি রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ওই ওয়ার্ড থেকেই নির্বাচিত হন পৌরসভার মেয়র।গত নির্বাচনেও চরগাঁও গ্রাম থেকে আওয়ামী লীগ এবং বিএনপি’র দুই প্রার্থী নির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকে অংশ নেয়া তিনবারের মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন একই গ্রামের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ ছাবির আহমদ চৌধুরী। এবারের নির্বাচনে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। গোলাম রসুল রাহেল চৌধুরীকে নৌকা প্রতীক দেয়া হয়। আলোচিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেমের সমর্থনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এনিয়ে শহর এলাকায় তোলপাড় চলছে। একই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কাউন্সিলর জায়েদ আহমদ চৌধুরী। এ বিষয়ে কাউন্সিলর জায়েদ চৌধুরী বলেন, ছাত্রদল নেতার নির্বাচনী সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে অংশ নেয়া নজিরবিহীন ঘটনা। দুঃখজনক হলো আয়োজিত সভায় একবারের জন্যও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেননি তিনি। এনিয়ে আওয়ামী লীগের ওপর মহলে লিখিত অভিযোগ দেয়ার কথাও জানান তিনি।
এ ব্যাপারে সাইফুল জাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ওই ওয়ার্ডে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ ছাবির আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত সভায় অংশগ্রহণ করে বহিষ্কৃত হন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফরোজ মিয়া চৌধুরী
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন