editor
প্রকাশিত: 5:56 PM, January 6, 2021
অনলাইন ডেস্ক
ক্লিনিক্যাল ট্রায়ালের (পরীক্ষামূলক প্রয়োগ) জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ ড. আসিফ মাহমুদ। তিনি জানান, গত ২৮ ডিসেম্বর তাদের এই অনুমতি দেওয়া হয়।ড. আসিফ মাহমুদ বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা ভ্যাকসিন উৎপাদনের লাইসেন্স পেয়েছি। এখন আগামী সপ্তাহে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) প্রটোকল জমা দেব। এরপর ট্রায়াল শুরু করা হবে।তিনি আশা প্রকাশ করেন, চলতি জানুয়ারি মাসেই গ্লোবের ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা সম্ভব হবে।উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে করোনার ভ্যাকসিন তৈরির ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড। পরে ১০ অক্টোবর সংবাদ সম্মেলন করে গ্লোবের পক্ষ থেকে জানানো হয়, তাদের সম্ভাব্য ভ্যাকসিন ইঁদুরের ওপর প্রয়োগ করে কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে।শুরুতে তাদের ভ্যাকসিনের নাম ‘ব্যানকোভিড’ থাকলেও ডিসেম্বরে সেটি পরিবর্তন করে ‘বঙ্গভ্যাক্স’ রাখে করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টায় থাকা একমাত্র বাংলাদেশি কোম্পানিটি।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন