editor

প্রকাশিত: 7:19 PM, January 7, 2021

সিলেটসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু!

সিলেটসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু!

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়ে বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। নতুন বই নিয়ে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা।

এ কার্যক্রমকে শিক্ষার্থীদের আবারও স্কুলমুখী করার প্রস্তুতি বলছেন সংশ্লিষ্টরা।গত ১ জানুয়ারি থেকে সারাদেশে নতুন বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এবার কেন্দ্রীয়ভাবে বই উৎসব হয়নি। তবে গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এর পরদিন থেকে সকল স্কুলে বই বিতরণ শুরু করা হয়।প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আংশিকভাবে হলেও সশরীরে উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করা হবে।মহাপরিচালক আরও বলেন, প্রাথমিকের সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রতিদিন বিদ্যালয় খোলা হচ্ছে। শিক্ষকরা উপস্থিত থেকে বই বিতরণ করছেন। মাঠ কর্মকর্তাদের এ কার্যক্রম মনিটরিং করতে নির্দেশনা দেয়া হয়েছে।অন্যদিকে ১২ দিন ধরে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ কারণে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকলেও বই নিতে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে স্কুলে আসছেন।

নতুন বই হাতে চোখে-মুখে আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন।মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, বই বিতরণ কার্যক্রম এখনও চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতিও শেষ। সরকারি ঘোষণা আসলেই স্কুল খুলে দেয়া হবে।তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম পরিচালনা, করোনা সংক্রমণ রোধ, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানা ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুললে তা অনুসরণ করেই ক্লাস নেয়া হবে।মহাপরিচালক আরও বলেন, বর্তমানে স্কুল খোলা না হলেও আমরা নতুনভাবে টিভি ও অনলাইন ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছি। এর সঙ্গে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টও দেয়া হবে বলে জানান তিনি।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন