editor
প্রকাশিত: 4:55 PM, January 8, 2021
অনলাইন ডেস্ক:
দীর্ঘ ২০ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এসব কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে অনুমোদনের পর ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে শুক্রবার ছয়জন পদত্যাগ করেন।ছাত্রদল নেতা–কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের উপজেলা পৌর ও কলেজ শাখায় ছাত্রদলের কোনো কমিটি না থাকায় নেতা–কর্মীরা কমিটির জন্য কেন্দ্রে জোর তদবির শুরু করেন।
বুধবার রাতে জগন্নাথপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজে কমিটি অনুমোদন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব তারেক মিয়া।মামুনুর রশিদ আহ্বায়ক এবং সামছুল ইসলামকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পৌরসভায় ইমন আহমদকে আহবায়ক ও মোবারক হোসেনকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ও জগন্নাথপুর সরকারি কলেজে রহুল আমিনকে আহ্বায়ক ও আবদুল কাদিরকে সদস্যসচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা শাখা থেকে জাহিদুল ইসলাম ও জুয়েব হোসাইন; পৌর শাখা থেকে মির্জা তামিম আহমেদ, ইকবাল হোসেন, আলাউর রহমান এবং জগন্নাথপুর সরকারি কলেজে শাখা কমিটি থেকে কাশেম মিয়া পদত্যাগ করেন।কমিটিতে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা শাখা থেকে জাহিদুল ইসলাম ও জুয়েব হোসাইন; পৌর শাখা থেকে মির্জা তামিম আহমেদ, ইকবাল হোসেন, আলাউর রহমান এবং জগন্নাথপুর সরকারি কলেজে শাখা কমিটি থেকে কাশেম মিয়া পদত্যাগ করেন।জগন্নাথপুর সরকারি কলেজ শাখা থেকে পদত্যাগ করা ছাত্রনেতা কাশেম মিয়া বলেন, ‘আমি আহ্বায়ক প্রার্থী ছিলাম। জ্যেষ্ঠ্যতা লঙ্ঘন করে কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। তাই আমি এ পদ থেকে পদত্যাগ করেছি।
শুক্রবার জেলা কমিটির নিকট পদত্যাগপত্র পৌঁছে দিয়েছি।’জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা মির্জা তামিম আহমেদ বলেন, ‘আমি আহ্বায়ক প্রার্থী হিসেবে প্যানেল জমা দিয়েছিলাম। আমাকে কমিটিতে সদস্য রাখা হয়েছে। এ ছাড়া সক্রিয় নেতা–কর্মীরা কমিটিতে স্থান পাননি। তাই আমি কমিটি থেকে পদত্যাগ করেছি।’উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ২০ বছর পর ছাত্রদলের কমিটি হয়েছে। নেতা–কর্মীদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু কমিটি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে। মাঠের পরীক্ষিত নেতা–কর্মীদের বাদ দিয়ে এক নেতার পছন্দের কর্মী দিয়ে মনগড়া কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।দীর্ঘদিন কমিটি ছিল না, তাই পদপ্রত্যাশীদের সংখ্যা বেশি। সবাইকে খুশি রাখা সম্ভব নয়, তাই কিছুটা অসন্তোষ থাকতে পারে।জাহাঙ্গীর আলম, আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা ছাত্রদল।
কমিটি গঠনে অনিয়মের অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন কমিটি ছিল না, তাই পদপ্রত্যাশীদের সংখ্যা বেশি। সবাইকে খুশি রাখা সম্ভব নয়, তাই কিছুটা অসন্তোষ থাকতে পারে।২০০১ সালে সম্মেলনের মাধ্যমে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। ২০০৫ সালে ছাত্রদল সভাপতি রাজু আহমদ স্থায়ীভাবে যুক্তরাজ্যে চলে যান, এরপর দলের সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেয়ে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। এরপর থেকে উপজেলা কমিটি না থাকায় পৌর ও কলেজ কমিটিও গঠন করা যায়নি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন