admin

প্রকাশিত: 8:57 PM, January 9, 2021

পৌরসভা নির্বাচন সম্পদশালী আ.লীগে, ব্যবসায়ী বিএনপিতে

পৌরসভা নির্বাচন সম্পদশালী আ.লীগে, ব্যবসায়ী বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে একটি জায়গায় বেশ মিল। সেটি হলো পেশা। দুই দল থেকেই মনোনীত ব্যক্তিদের বেশির ভাগ ব্যবসায়ী। তবে আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেশি। বিএনপির প্রার্থীদের প্রায় ৮৭ শতাংশই পেশায় ব্যবসায়ী, আর আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী আছেন প্রায় ৭৩ শতাংশ। পেশায় ব্যবসায়ী বেশি হলেও বিএনপির প্রার্থীদের আয় ও সম্পদ তুলনামূলক কম। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীদের চেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের আয় ও সম্পদ তুলনামূলক বেশি। অন্যদিকে এখন বেশি মামলা বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে। ৭৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে এখন মামলা আছে প্রায় ১৬ শতাংশের নামে। দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬২টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ৪৫টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এর মধ্যে একটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর হলফনামা পাওয়া যায়নি। দুই দলেই অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থী থেকে শুরু করে স্নাতকোত্তর পাস প্রার্থী আছেন। অবশ্য দুই দলেই প্রার্থীদের একটি বড় অংশ উচ্চশিক্ষিত। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ২১ জন এবং বিএনপিরও ২১ জন স্নাতক/স্নাতকোত্তর পাস। সর্বোচ্চ উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন ২৯ জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ১৫ জনের। কয়েকজন হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করেননি।

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সব পৌরসভায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেও একই চিত্র পাওয়া গিয়েছিল। অবশ্য হলফনামায় প্রার্থীরা সম্পদ ও অন্যান্য তথ্যের যে বিবরণ দেন, সেগুলোর সত্যতা নিয়ে অনেকেরই সংশয় আছে। হলফনামায় দেওয়া তথ্যও যাচাই করে না নির্বাচন কমিশন (ইসি)।হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের ৪৪ জন প্রার্থীর মধ্যে ৩২ জন তাঁদের পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। তাঁদের মধ্যে দুজন ব্যবসার পাশাপাশি কৃষিকেও পেশা দেখিয়েছেন। পেশা ‘রাজনীতি’ উল্লেখ করেছেন মাত্র একজন। তিনি সুনামগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত। শৈলকুপার কাজী আশরাফুল আজম পেশা উল্লেখ করেছেন ‘মেয়র হিসেবে জনসেবা’। আর মাধবপুরের শ্রীধাম দাশ গুপ্ত পেশা উল্লেখ করেছেন সমাজসেবা। এ ছাড়া আছেন আইনজীবী, শিক্ষক, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। অন্যদিকে বিএনপির প্রার্থীদের মধ্যে ৩৯ জনই পেশা উল্লেখ করেছেন ব্যবসা।

তাঁদের মধ্যে নয়জন ব্যবসার পাশাপাশি কৃষির সঙ্গেও যুক্ত। এর বাইরে পেশা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী ও কৃষি।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, হলফনামায় প্রার্থীরা যে সম্পদের বিবরণ দেন, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। হলফনামার ছকেও পরিবর্তন আনা দরকার। এটি আরও বিস্তৃত করতে হবে। সে সঙ্গে হলফনামার তথ্য যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। না হলে হলফনামা দেওয়ার উদ্দেশ্য পূরণ হবে না। তিনি মনে করেন, হলফনামার তথ্যে বর্তমান রাজনৈতিক বাস্তবতার একধরনের প্রতিফলন আছে।আয় ও সম্পদ বেশি আ.লীগের প্রার্থীদের : আওয়ামী লীগ ও বিএনপির ৮৯ জন মেয়র পদপ্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁদের মধ্যে ২৮ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার বেশি।

এর মধ্যে ২০ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের। আর বিএনপির ৫ জন প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ টাকার ওপরে। স্থাবর সম্পদ বাদ দিয়ে নগদ, সঞ্চয়সহ ১০ লাখ টাকার বেশি সম্পদ আছে ৩৭ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ২২ জন আওয়ামী লীগের, আর ১৫ জন বিএনপির।মামলা বেশি বিএনপি প্রার্থীদের : হলফনামার তথ্য অনুযায়ী, বিএনপির ৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৪ জনের নামেই এখন মামলা আছে। বিএনপির মেয়র পদপ্রার্থীদের বিরুদ্ধে পাঁচটির বেশি মামলা আছে ১০ জনের বিরুদ্ধে। আর ১০টির বেশি মামলা আছে তিনজনের নামে। সবচেয়ে বেশি মামলা সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী মো. সাইদুর রহমানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা বিচারাধীন। এই মামলাগুলোর বেশির ভাগ হয়েছে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে। সাইদুর রহমান দাবি করেন, ‘আমার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তার সবই রাজনৈতিক। আমাকে দাবায়ে রাখতে এই মামলাগুলো দিয়েছে। সবগুলো মামলাতেই আমি জামিনে আছি।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন