admin
প্রকাশিত: 11:18 PM, January 10, 2021
কানাইঘাটের উপজেলার প্রান্তিক জনপদ গাছবাড়িতে নারী শিক্ষা বিস্তারের জন্য গড়ে উঠা ‘মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজ’ মাত্র কয়েক বছরে সর্বজনগ্রাহ্য একটি আদর্শ গার্লস স্কুলে পরিনত হয়েছে। কভিড-১৯ পরিস্থিতিতে মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বর্তমান কার্যক্রম সরেজমিনে দেখতে গেলে নতুন বছরে ভর্তির জন্য আসা শিক্ষার্থীদের অভিব্যক্তি ও তাদের অভিভাবকের মতামত থেকে জানা যায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক বেশীর ভাগ ছাত্রীই মেরিট গার্ডেন এ ভর্তি হতে চায়, কারন জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবক জানান প্রধান এবং প্রথম কারন হচ্ছে গাছবাড়িতে মেরিট গার্ডেনই একমাত্র প্রতিষ্ঠান যেখানে মেয়েদের জন্য সম্পুর্ণ আলাদা, পৃথক, সুন্দর ও প্রয়োজনীয় অবকাঠামো বিন্যাসের উপযুক্ত ক্যাম্পাস রয়েছে। ৭ম শ্রেণিতে ভর্তি হতে আসা একজন অভিভাবক নাম প্রকাশ না করে বলেন মেয়েকে পৃথক ক্যাম্পাসে নিরাপদ পড়াশুনার পরিবেশ নিশ্চিত করার জন্য অন্য স্কুল থেকে নিয়ে আসলাম। অভিভাবক হিসেবে মেয়েদের পরিবেশগত বিষয়টা বিবেচনায় নেওয়া আমাদের জন্য খুবই জরুরী। ৮ম শ্রেণিতে ভর্তির জন্য আসা এক অভিভাবক বলেন আমি আমার বোনকে মেরিট গার্ডেন এ ভর্তি করবো,ভর্তির আগে কিছু বিষয় জানার দরকার বিধায় দেখতে আসলাম, আমি যতটুকু জেনেছি আমার বোন ভর্তি হলে সে একাডেমিক পর্যাপ্ত সাপোর্ট পাবে এইটুকু নিশ্চিত হওয়ায় তাকে মেরিট গার্ডেন এ ভর্তি কনফার্ম করছি। একাডেমিক সার্বিক কার্যক্রম নিয়ে জানতে চাইলে প্রিন্সিপাল ইমদাদ হোসাইন বলেন আমাদের ভালো এবং মন্দ দুই দিকই ভালো বলতে পারবেন আমাদের সম্মানিত অভিভাবকগণ যা আপনি কিছুটা হলেও ইতিমধ্যে জেনেছেন। অভিভাবকগণ শিক্ষার্থীদের মেরিট গার্ডেন এ পাঠানোর মাধ্যমে আমাদের উপর যে দায়িত্ব অর্পন করেন তার পুরোটাই আমরা নিষ্ঠার সাথে পালন করি বিধায় যা প্রতিবারের ফলাফলেই পরিলক্ষিত হয়। এমন অনেক শিক্ষার্থী আছে যারা টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে পরের বছর আমাদের এখানে ভর্তি হয় আমরা সেই সব শিক্ষার্থীদের সঠিক নজরদারির আওতায় রেখে গড়ে তুলি বিধায় পাবলিক পরীক্ষায় এ মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে যা আমাদের সঠিক পরিকল্পনার ফল। বর্তমান কভিড-১৯ অবস্থা সম্পর্কে তিনি বলেন পরিস্থিতি কোন প্রতিষ্ঠানেরই অনূকুলে নেই, আছে নানা রকম সমস্যা, আমি মনে করি সমস্যার মধ্যেই রয়েছে সম্ভাবনা যেগুলোকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থীদের সঠিক এবং উপযুক্ত কাজটি যথাসময়ে যথাযথভাবে করতে প্রস্তুত আছে মেরিট গার্ডেন। আমরা সব সময় গঠনমূলক পরামর্শ, মতামত ও সহায়তা গ্রহণে বিশ্বাসী। তিনি আরো বলেন আমাদের ভর্তি কার্যক্রম চলছে আমাদের সকল প্রকার ফি অন্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক অনেক কম। একাডেমিক চেয়ারম্যান মহোদয়ের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি বলেন ‘মেরিট গার্ডেন’ গাছবাড়ির আপামর জনতার প্রতিষ্ঠান। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য মেরিট গার্ডেন করে দিয়েছে বিনা বেতনে পড়ার সুযোগ।বিগত চার বছরে অনেক অনেক শিক্ষার্থীকে আমরা বিনা খরচে পড়ার সুযোগ করে দিতে পেরেছি। আমরা সবার জন্য আধুনিক নারী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি যে কোন তথ্য কিংবা পরামর্শের জন্য তিনি প্রিন্সিপাল মহোদয়ের সাথে যোগাযোগ রাখার অনুরোধ ও সরেজমিনে পরিদর্শনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন