editor
প্রকাশিত: 6:22 PM, January 12, 2021
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৭ সালের স্নাতকোত্তর শেষ পর্বের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে। ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এই সময়সূচি প্রকাশ হয়েছে। সূচিতে পরীক্ষার সুনির্দিষ্ট সময়কাল উল্লেখ না করে বলা হয়েছে, ‘প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল’ অনুযায়ী পরীক্ষাগুলো হবে। এ ছাড়া সূচিতে ‘বিশেষ দ্রষ্টব্য’ দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না, পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ও যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ, পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ কলেজের অধ্যক্ষদের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে কলেজের বিভাগীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান-তারিখ ও সময় পরে জানানো হবে এবং এই সময়সূচিতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে প্রকাশের পরপরই তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে।যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ইডেন মহিলা কলেজ, ইডেনের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ, কবি নজরুল কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সরকারি বাঙলা কলেজ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে