editor

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

সহশিল্পী থেকে মূল শিল্পী, সুযোগের হাতছানি

সহশিল্পী থেকে মূল শিল্পী, সুযোগের হাতছানি

5

কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের ছেলে সবুজ। স্কুলের পর বাড়িতে বইখাতা রেখেই ছুটতেন বন্ধুদের কাছে। তাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট খেলা, নয়তো আড্ডা তাঁকে টেনে নিয়ে যেত। আড্ডায় কেউ গাইত গান, কেউ বলত গল্প, কেউবা পাঠ করত কবিতা। সবুজ ছিলেন সে রকম আড্ডার মধ্যমণি। বন্ধুরা বলত, ‘তুই অভিনেতা হতে পারবি।’ ‘অভিনয়’! সেটার প্রতি তখনো তাঁর মোহ জাগেনি। তবে ২০০৩ সালে ঢাকায় এসে সুবজ যোগ দেন বঙ্গরঙ্গ নাট্যদলে। থিয়েটার থেকে আসে টেলিভিশনের ছোট ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ। কিন্তু মনে তৃষ্ণা প্রধান চরিত্রে অভিনয়ের। সেই সুযোগ তিনি পেলেন প্রায় ১৩ বছর পর, কোটিপতি নাটকে।

তত দিনে তিনি টেলিভিশন অঙ্গনে শহীদুল্লাহ সবুজ নামে পরিচিতি পেয়েছেন। অভিনয় করা হয়ে গেছে তিন শতাধিক নাটকে। সবুজের মতো আরও অনেক অভিনয়শিল্পী আছেন, যাঁদের অভিনয়জীবন শুরু হয়েছে পার্শ্বচরিত্র দিয়ে। এখন তাঁরা পেতে শুরু করেছেন প্রধান চরিত্রের কাজ। সেই তালিকায় আছেন আনন্দ খালেদ, রাশেদ সীমান্ত, পায়েল, মুশফিক আর ফারহান, দোলন দে, শরিফুল ইসলাম প্রমুখ।

ধরা যাক আনন্দ খালেদের কথা। প্রায় এক যুগ আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু হয় তাঁর। ২০১০ সালে আংশিক সাদাকালো নাটকে আনিসুর রহমান মিলনের বন্ধুর চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু হয় টেলিভিশনে। এরপর থেকে খালেদের জন্য যেন সংরক্ষিত থাকে নায়কের ভাই নয়তো বন্ধুর চরিত্র। খালেদ সেসব যত্ন নিয়েই করেছেন। কিন্তু প্রধান চরিত্রে কাজ করতে না পারলে অভিনয়জীবনে তৃপ্তি আসে?

আনন্দ বলেন, ‘১০ বছর ধরে টিভি নাটকে অভিনয় করি, মানুষ আমাকে চেনে। আমার অভিনয় নিয়ে কারও কোনো অভিযোগ নেই। কিন্তু আমি অভিনয় করতে পারি, এমন কোনো চরিত্র নিয়ে কেউ ভাবেনি। প্রধান চরিত্র পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে আমাকে।’ সম্প্রতি তিনি টিভি নাটক ত্রয়ী এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মেন্টাল প্যানডেমিক–এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

‘অনেক তরুণ যথেষ্ট অভিজ্ঞ। কিন্তু বিশেষ কিছু কারণে নির্মাতারা তাঁদের নিয়ে কাজ করতে পারেন না। যাঁরা কাজগুলো দেন, তাঁরাও নতুনদের নিয়ে ঝুঁকি নিতে চান না। সে ক্ষেত্রে নতুনদের নিজেকে প্রমাণ করতে হবে। এজেন্সিরও নতুনদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারণ, দর্শক একই মুখ বারবার দেখতে চান না। যাঁরা দক্ষ, তাঁদের কাজের সুযোগ দিলে আমরা আরও নির্ভরশীল অভিনয়শিল্পী পাব।’

শহীদুজ্জামান সেলিমশহীদুজ্জামান সেলিম

শরিফুল ইসলামকে এখনো অনেকে শিশুশিল্পী ভাবেন। বাবা আবদুর রশিদের সুবাদে অভিনয় শুরু করে সে। বাবা চাইতেন, ছেলে অভিনয় চালিয়ে যাক। চিত্রগ্রাহক রাশেদ জামানের হাত ধরে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় অভিনয় শুরু করে শরিফুল। পরে সুযোগ আসে বিজ্ঞাপনচিত্রে কাজ করার। তাতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সে। অভিনয়ের ডাক আসতে শুরু করে নিয়মিত। সেসব চরিত্র ছিল নাটকগুলোর অলংকারের মতো। এখন শরিফুলের দিন ফিরেছে। প্রধান চরিত্র পেতে শুরু করেছে সে। কেমন লাগছে তার? ‘আমারে নিয়া অহন মেইন ক্যারেক্টারের জন্য পরিচালকেরা ডাকতাছেন। এডা আমার খুবই ভালো লাগে। নায়ক চরিত্র করতে ভালো লাগে’, এই ছিল শরিফুলের প্রতিক্রিয়া। পাপ্পি ভাই, ভাঁড়, খাটো জামাইসহ বেশ কিছু নাটকে প্রধান চরিত্রে দেখা গেছে শরিফুল ইসলামকে।

5

শরিফুল ইসলামকে এখনো অনেকে শিশুশিল্পী ভাবেন
2

শরিফুল ইসলামকে এখনো অনেকে শিশুশিল্পী ভাবেন
সংগৃহীত
1

অভিনয়ে দক্ষ হওয়া সত্ত্বেও অনেক সময় প্রধান চরিত্রে অভিনয় করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তরুণ অভিনেতাদের। সাধারণত তারকাদের দিয়েই করানো হয় প্রধান চরিত্রগুলো। অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘অনেক তরুণ যথেষ্ট অভিজ্ঞ। কিন্তু বিশেষ কিছু কারণে নির্মাতারা তাঁদের নিয়ে কাজ করতে পারেন না। যাঁরা কাজগুলো দেন, তাঁরাও নতুনদের নিয়ে ঝুঁকি নিতে চান না। সে ক্ষেত্রে নতুনদের নিজেকে প্রমাণ করতে হবে। এজেন্সিরও নতুনদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারণ, দর্শক একই মুখ বারবার দেখতে চান না। যাঁরা দক্ষ, তাঁদের কাজের সুযোগ দিলে আমরা আরও নির্ভরশীল অভিনয়শিল্পী পাব।’
অভিনয়শিল্পী সংঘের তথ্য অনুসারে, ছোট পর্দার তালিকাভুক্ত শিল্পীর সংখ্যা ১ হাজার ২০০। তাঁদের মধ্যে এক হাজার শিল্পী নিয়মিত কাজ পান না। কাজের সুষম বণ্টন হলে টেলিভিশন নাটকের ইন্ডাস্ট্রি আরও ভালো মানের অভিনয়শিল্পী পাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাস।

3

পায়েল

পায়েল

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

3 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

8 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

8 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

2 ​শাল্লা  প্রতিনিধি: ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে

1
4