admin
প্রকাশিত: 3:32 PM, January 13, 2021
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকার গুলশানের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে এরই মধ্যে দমকল পৌঁছেছে।
গুলশান এলাকার অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ সাংবাদিকদের জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে যাচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। তারা ভবনটি পরীক্ষা করে দেখছেন।
গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।
ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে কাচ ভেঙে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। যাদের ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
6 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার
7 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 1 এই
7 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
3 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
7 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,
1 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০
1 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
2 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।