admin

প্রকাশিত: 5:40 PM, January 13, 2021

বাহুবলে কিশোরকে কুপিয়ে হত্যা

বাহুবলে কিশোরকে কুপিয়ে হত্যা

3

 হবিগঞ্জ প্রতিনিধি

6

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত আলমগীর পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের একটি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরের মাথায় কোপ দেয়। এতে সে মাঠিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তার এক বন্ধু ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

1

নিহতের বন্ধু উপজেলার যাদবপুর গ্রামের মুন্না জানান, গত ৬ জানুয়ারি মুগকান্দি গ্রামের মজনু শাহ’র উরসে সম্ভপুর গ্রামের আকাশ নামের এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমগীরের। মঙ্গলবারও তাদের সঙ্গে বড়চর গ্রামের হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের ওয়াজে ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে আকাশ ও তার লোকজন এঘটনা ঘটাতে পারে।বাহুবল থানার এএসআই সাইদুল জানিয়েছেন, হাসপাতাল থেকে মুন্নাকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও দু’জনকে আটক করা হয়েছে।

2

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

2 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 1 এই

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

5 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

4 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

4 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

6 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

4 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

7 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।

1
7