admin
প্রকাশিত: 6:29 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক:
জেলা ও মহানগরে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের আট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের দ্রুত এই কোন্দল নিরসনের নির্দেশ দিয়েছেন। যত দ্রুত সম্ভব জেলা, মহানগরে বিবদমান নেতাদের ঢাকায় ডেকে এনে সমস্যা সমাধানে কঠোর বার্তা দিয়েছেন শেখ হাসিনা।
তিনি গতকাল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, গতকাল স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কোন্দল সংক্রান্ত তথ্যের একটি ফাইল বের করেন। সেখান থেকে তিনি বেশ কয়েকটি সাংগঠনিক জেলার অভ্যন্তরীণ কোন্দলের তথ্য তুলে ধরেন। কোন জেলায় কোন নেতার সঙ্গে কার কোন্দল, সেগুলোর সাম্প্রতিক তথ্য সভায় উপস্থাপন করেন শেখ হাসিনা। তিনি এ সময় টাঙ্গাইল, নোয়াখালী, ফেনী, রাজশাহীসহ বেশ কয়েকটি জেলার কোন্দলের চিত্র তুলে ধরেন।
সভায় উপস্থিত একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ সভাপতি তৃণমূলে অভ্যন্তরীণ কোন্দল চরমে ওঠায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে অনেক নেতা সংগঠন নিয়ে ভাবা ছেড়ে দিয়েছেন। তাঁরা নিজেদের স্বার্থের কারণে দলীয় কোন্দল সৃষ্টি করছেন। এসব বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব কোন্দল কমিয়ে আনতে হবে। আট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের এসব বিষয় দ্রুত নিরসন করতে হবে।
দরকার হলে বিবদমান নেতাদের ঢাকায় ডেকে এনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নেতা বলেন, কিছুদিন আগে কোন্দলের কারণে সিরাজগঞ্জ ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরও বিভিন্ন জেলায় অভ্যন্তরীণ কোন্দল কমেনি। বিশেষ করে জেলা, মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এর ওপর চলমান স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে কোন্দল আরো বেড়ে গেছে।
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও এমন গৃহবিবাদে তীব্র অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী।গতকালের সভায় স্থানীয় সরকারের চতুর্থ ধাপের ৫৬ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। বেশ কয়েকটি পৌরসভায় বর্তমান মেয়রদের বাদ দিয়ে নতুন নেতাদের প্রার্থী করেছে আওয়ামী লীগ। কয়েকজন নারীও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন