editor
প্রকাশিত: 4:35 PM, January 16, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভাসহ সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোগ গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সুনামগঞ্জ ও ছাতক পৌরসভার ভ্যালটের মাধ্যমে ভোট গ্রহন হবে। প্রথম বারের মতো ইভিএম ভোট হচ্ছে জগন্নাথপুর পৌরসভায়।
সুনামগঞ্জে ৪৭ হাজার, ছাতকে ৩০ হাজার ও জগন্নাথপুর পৌরসভায় প্রায় ২৮ হাজার ভোটার রয়েছেন।
পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্নের জন্য তিনটি পৌরসভায় সাত শতাধিক আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছে র্যাব, পুলিশ ও বিজিবির মোবাইল টিম এবং স্টাইকিং ফোর্স।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলার তিনিটি পৌরসভায় কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানের সর্বাত্মক চেষ্টা চালাবেন তারা।
এদিকে, সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত সকাল ৯ টায় কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ আলম মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের স্বার্থে প্রশাসনকে সহযোগিতার কথা জানিয়েছেন এই দুই প্রার্থী।সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত বলেন, এই পৌরভায় শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। এবারও আমরা সেটই ধারাহিকাত বজায় রাখব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ভোটাররা তাকে আবারো নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
S/H(Ripa-5)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে