editor
প্রকাশিত: 4:43 PM, January 16, 2021
নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ৭টি পৌরসভায় চলছে ভোটগ্রহণ আজ।(১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে ছিলো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
আজ সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের মধ্যে নারীদের সংখ্যাই ছিলো বেশি। একই দৃশ্য ছিলো ছাতক পৌরসভার চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে সকাল সাড়ে ৯টার সময় হুইল চেয়ারে করে ৮০ বছরের এক বৃদ্ধাকে ভোট দেয়ার জন্য আসতে দেখা যায়।
ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামলা বেগম ৮০ বছরের বৃদ্ধা হলেও ভোটাধিকার প্রয়োগে কোনো অবহেলা করেননি। তিনি পায়ে হেঁটে আসতে না পারলেও প্রায় এক কিলোমিটার রাস্তা হুইল চেয়ারে করে এসেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। এটি একজন সচেতন নাগরিক হিসেবে তাঁর দায়িত্ব বলে মনে করেন শ্যামলা বেগম।
ভোট দিয়ে যাবার বেলায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘আমি অসুস্থ। তারপরে যেহেতু হুইল চেয়ারে চলাফেরা করতে পারছি, তাই ভোট দিতে এসেছি স্বত:স্ফূর্তভাবে। সকালবেলাতেই ভোটটি দিতে পারায় আমার আনন্দ লাগছে।’
শ্যামলা বেগমকে নিয়ে আসা তাঁর নাতি এ প্রতিবেদককে বলেন, ‘দাদি গতকাল থেকে ভোট দেবার জন্য উদগ্রীব হয়ে আছেন। সকাল থেকেই আমাকে তাগাদা দিচ্ছেন তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য।’
উল্লেখ্য, শনিবার সিলেটের ৭টি পৌরসভার মধ্যে ১টিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি ৬টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুরে। আর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ, সুনামগঞ্জের সদর ও ছাতক, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভায়
S/h(Ripa-5)
3 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
8 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
8 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
5 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
4 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
4 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
6 পারভীন বেগম: 3 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
1 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)