editor
প্রকাশিত: 4:02 PM, January 17, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় রুহেল আহমদের নির্বাচনী কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সোহেল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মঞ্জুর শাফী চৌধুরী এলিম, উপজেলা আওয়ামীলীগ নেতা মুবিন জায়গীরদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদ আহমদ সুহেদ, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আজম, জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।
সভা শেষে পৌর শহরে গণসংযোগ করেন নেতৃবৃন্দ। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ শেষে নূর ম্যাশনের সামনে এক পথ সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন।
প্রধান অতিথির বক্তব্যে সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে অনেক সম্পদশালী প্রার্থীকেও মনোয়নন না দিয়ে খোঁজ খবর নিয়ে সৎ, যোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ রুহেল আহমদকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। নৌকার প্রার্থী রুহেল ছাত্রলীগের রাজনীতি করে আজ এই পর্যায়ে উঠে এসেছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে রুহেল আহমদকে বিজয়ী করতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মঞ্জুর শাফী চৌধুরী এলিম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
S/H(Ripa-5)
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
2 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
5 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
8 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়