editor
প্রকাশিত: 6:02 PM, January 17, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ব্যাটারী চালিত ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৩০জন আহত হয়েছে।আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড বুলেট ছোঁড়েন। সংঘর্ষে আহতদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অলি মিয়া নামে এক চালক ৬০ টাকা টমটম ভাড়া চাইলে ইসরাফিল নামে এক যাত্রী ৫০ টাকা দিতে রাজি হয়। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ইসরাফিলকে মারধর করে চালক অলি মিয়া। এই ঘটনার জের ধরে টমটম চালকের পক্ষে ফেরদৌস হাজী ও ইসরাফিলের পক্ষে আফাজ উদ্দিনের লোকজন রবিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।সংঘর্ষে পুলিশের পরিদর্শক মোবারক (৪২), উপপরিদর্শক বাবুল সিংহ(৫০), উপপরিদর্শক নুর সুলেমান(৩৮), সহকারী উপপরিদর্শক নুর উদ্দিন(৪৮), নাঈম (২২), পুলিশের কনস্টেবল সাকিব(২২), শামীম(২৪), আলমগীর(২৩), রাহুল(২৩), সফিউদ্দিন(৩৮), নাজিম উদ্দিন(২৮), মহিন উদ্দিনসহ ৩০জন আহত হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ৩১ রাউন্ড বুলেট নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
S/h(Ripa-5)
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১