admin

প্রকাশিত: 6:51 PM, January 18, 2021

ছেলের পর করোনায় মারা গেলেন জগন্নাথপুরের তছির আলী

ছেলের পর করোনায় মারা গেলেন জগন্নাথপুরের তছির আলী

অনলাইন ডেস্ক:

সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষের পাশে সামাজিক ও মানবিক কাজে সব সময়ের সঙ্গী প্রবাসী তছির আলী মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে আজ সোমবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে রয়্যাল হাসপাতালে তিনি মারা যান। এর আগে করোনা আক্রান্ত হয়ে ১৯ ডিসেম্বর তাঁর ছেলে রুবেল মিয়াও (২১) মারা যান।

বর্তমানে তছির আলীর বড় ছেলে রুহেল মিয়াও (২৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।অল্প দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথপুরের সন্তান লন্ডনপ্রবাসী বাবা-ছেলের মৃত্যুতে জগন্নাথপুরে শোকের ছায় নেমে এসেছে। যুক্তরাজ্য ও জগন্নাথপুরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অগ্রণী ভূমিকায় ছিলেন তছির আলী। জগন্নাথপুরে গ্রামের বাড়িতে থাকা তাঁর ভাই আজাদ আলী বলেন, ‘করোনায় পুরো পরিবারটি তছনছ হয়ে গেছে। এ শোক সহ্য করতে পারছি না।

’তছির আলী জগন্নাথপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অগ্রণী ভূমিকা রাখেন। উপজেলা পর্যায়ে বেসরকারি উদ্যোগে লাশ রাখার হিমঘর নির্মাণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রবাসী তছির আলী এটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন।জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক বলেন, জগন্নাথপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তছির আলী অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর অর্থায়নে জগন্নাথপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলায় লাশ রাখার ঘর (মরচুয়ারি) স্থাপন করা হয়।

এ ছাড়া অনেক মানবিক কাজে তিনি মানুষের পাশে ছিলেন।জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, উপজেলা পর্যায়ে বেসরকারি উদ্যোগে লাশ রাখার হিমঘর নির্মাণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রবাসী তছির আলী এটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন। যে কারণে জগন্নাথপুরবাসী তাঁকে দীর্ঘদিন মনে রাখবে।লন্ডনের নতুন দিন পত্রিকার সম্পাদক মহিব চৌধুরী বলেন, ‘করোনায় যুক্তরাজ্যর বাঙালি কমিউনিটিতে এখন মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন পরিচিতজন ও স্বজনের অকালমৃত্যু আমাদের বাকরুদ্ধ করছে।’

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে