admin
প্রকাশিত: 5:02 PM, January 18, 2021
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার আসন্ন ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থনে গত রবিবার রাত ৮ঘটিকায় তাঁর স্থানীয় কাজিরবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ নির্বাচনী মতবিনিময় সভায় তিনি তাঁর নিকট আত্মীয় ও বিগত ইউনিয়ন নির্বাচনে জামাত শিবিরের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা জামাতের দায়িত্বশীল আবুল খয়েরকে নিয়ে একই মঞ্চে বসে চমক সৃষ্টি করেছেন। যা বর্তমানে মুড়িয়া ইউনিয়নসহ বিয়ানীবাজার উপজেলার সর্বত্র নানা আলোচনা- সমালোচনার জন্ম দিয়েছে। সূত্র মতে মুড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে হুমায়ুন কবির বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। এই সময়ের নির্বাচনে নৌকা প্রত্যাশী হুমায়ুন কবির এর নিজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে হেরেছিল এবং প্রাপ্ত মাত্র ৮১টি ভোট ছিল। ২০১৬সালে ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হুমায়ুন কবির মনোনয়ন বঞ্চিত হলে তিনি নৌকার বিপক্ষে এবং জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের এর পক্ষে ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা বলেন তিনি জামায়াত নেতা আবুল খায়ের এর সাথে হাত মিলিয়ে নৌকার বিজয়কে বাধাগ্রস্ত করেন, তাঁর নিজ ভোট কেন্দ্রে এ সময়ে নৌকা মাত্র ৯৬টি ভোট পেয়েছিল। তথাপি ২০১৯সালের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বীরমুক্তিযুদ্ধা আতাউর রহমান খান ছিলেন নৌকার প্রার্থী। তখনও ১ও২ নং কেন্দ্রে নৌকার চরম ভরাডুবি হয়। নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল সংগঠনের দায়িত্বশীল নেতা নিয়ে মতবিনিময় সভা তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন