admin
প্রকাশিত: 8:41 PM, January 18, 2021
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার কোনো জটিলতা নেই।জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে পরীক্ষা করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার পরীক্ষা করার পরামর্শ দেন।’
আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, ‘তিনি (ইনু) ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে গত শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার (১৬ জানুয়ারি) তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ওইদিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।’
হাসানুল হক ইনু এখন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন জানিয়ে জাসদ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘সিটিস্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি।’
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন