editor

প্রকাশিত: 5:05 PM, January 19, 2021

শমশেরনগরে ম্যারাথনে অংশ নিচ্ছেন ৭ শতাধিক রানার

শমশেরনগরে ম্যারাথনে অংশ নিচ্ছেন ৭ শতাধিক রানার

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন। এ ম্যারাথনে অংশ নেবেন ১৭টি দেশের ৩০ জন রানারসহ ৭ শতাধিক রানার। বাংলাদেশ ট্রেইল রানিং এসোসিয়েশনের (বিটিআরএ) সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটির (এসএনআরসি) আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

আজ  শমশেরনগর আরপি টাওয়ারে অনুষ্ঠিত মিট দা প্রেস অনুষ্ঠানে আয়োজকরা এ তথ্য জানান।শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে মিট দা প্রেসে লিখিত তথ্য উপস্থাপন করেনশমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন-২০২১ আয়োজ কমিটির সদস্য সচিব নবিল শমশেরী।

তিনি জানান, ২৯ জানুয়ারি মোট ৩টি ধাপে যথাক্রমে ১০ কিলোমিটার, ২১.১ কিলোমিটার ও ৫০ কিলোমিটার দূরত্বের প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি ভোর ৫টায় অংশগ্রহণকারী রানাররা শমশেরনগর চা-বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করবেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হবে ৫০ কিলোমিটার দূরত্বের রানিং। ভোর ৬টায় শুরু হবে ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬টায় সব শেষে শুরু হবে ১০ কিলোমিটার দূরত্বের রানিং। রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা-বাগান মাঠে গিয়ে দৌড় শেষ করবেন। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

আয়োজক কমিটির সদস্য সচিব নবিল শমশেরী আরও বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানিসহ ১৭টি দেশের ৩০ জনসহ ৭ শতাধিক রানার ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশেল পতাকা বহনকারী যারা ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এমন বেশ কয়েকজন রানারও এ আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন। দেশি-বিদেধি রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দেখাশোনাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, স্থানীয় এলাকাবাসী, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী রানাররা স্থানীয় রিসোর্ট, গেস্ট হাউজসমূহ ও শ্রীমঙ্গলের অনেকগুলো রিসোর্ট ও গেস্ট হাউজ ২৮ ও ২৯ জানুয়ারির জন্য আগাম বুকিং করে নিয়েছেন। চা-বাগান ও পাহাড়বেষ্টিত এলাকায় অনুষ্ঠিততব্য এ আয়োজনের মাধ্যমে শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরা তাদের লক্ষ্য।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে