editor
প্রকাশিত: 5:30 PM, January 19, 2021
অনলাইন ডেস্ক
জিয়াউর রহমানের পরিবারের জন্য এখন মানি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাগুফতা ইয়াসমিন বলেন, ‘জিয়াউর রহমান বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। কিন্তু জিয়া পরিবারের জন্য শেষ পর্যন্ত মানি ইজ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ, অর্থলোভী জিয়া পরিবারের অর্থের ক্ষুধার লোভে বিএনপি পরিবার এখন পুড়ে মরছে।’
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ থাকে এবং দেশের বড় রাজনৈতিক দল স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সহযোগিতা করে, সেই দেশকে এগিয়ে নেওয়া সহজ নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সম্ভব করেছেন। সারা দেশের মানুষের কাছে আজ শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে গেছে, ভালোবাসা পৌঁছে গেছে। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ভোট চুরি করে খালেদা জিয়া ক্ষমতায় বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসায়। বিএনপির আমলে দেশ বারবার দুনীতিতে চ্যাম্পিয়ন হয়। হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতির রাজত্ব কায়েম করে। তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে। সন্ত্রাসের রাজনীতি কায়েম করে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। এই পরিবারের সবাই খুনি।
উপমন্ত্রী হাবিবুন্নাহার বলেন, রামপাল মোংলা একসময় নদী নালা খাল বিল এলাকা ছিল। এখন যা কিছু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। সবচেয়ে পশ্চাৎপদ এলাকা ছিল। সেটা এখন অনেক এলাকাকে ছাড়িয়ে গেছে। সুন্দরবন সুরক্ষা প্রকল্প পাস হয়েছে। বনের জমি অনেকে দখল করে রেখেছে। এখন দখলমুক্ত করার চেষ্টা চলছে।
জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু বলেন, দেশের টাকা বিদেশে যায়। শত শত কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে যায়। কিন্তু ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলতে নানা কৈফিয়ত দিতে হয়। ছোট ছোট ব্যবসায়ীদের ধরা হয়, কিন্তু রাঘব বোয়ালরা পার পেয়ে যায়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন