editor

প্রকাশিত: 7:27 PM, January 19, 2021

নদী ভাঙনে সুনামগঞ্জের মইনপুরে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার

নদী ভাঙনে সুনামগঞ্জের মইনপুরে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শহরতলীর গ্রাম মইনপুর নদী ভাঙনের কবলে পড়ে অন্তত ২৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন। একাধিক পরিবার নি:স্ব হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নদী ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই এমন অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়রা জানান, দেশ স্বাধীনের পর থেকে বছরের পর বছর নদী ভাঙনের কবলে পরে গ্রামের অর্ধেকেরও বেশি ঘর-বাড়ি, গাছ-পালা নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনের কবল থেকে রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন দিয়ে আসছেন ক্ষতিগ্রস্তরা। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও একাধিকবার নদী ভাঙন প্রতিরোধে আবেদন করেছেন। কিন্তু কোনো সাড়া পাননি। বর্তমানে নদী ভাঙনের কারণে মইনপুর গ্রামের চিত্র পাল্টে গেছে। ক্ষতিগ্রস্তদের অনেকে বসতঘর ও ভিটা হারিয়েছেন, নদী ভাঙনে নি:স্ব হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
চলতি বছর নদী ভাঙনের কবলে পড়ে বসতভিটা হারিয়েছেন গ্রামের বাসিন্দা জায়েদ হোসেন, মখদ্দুছ আলী, হাছিনা বেগম, জমশেদ আলী, আছিয়া বেগম ও ফাতেমা বেগম। আরফান আলীর অর্ধেক বাড়ি নদীতে বিলীন হয়েছে। বিগত সময়ে মাও. মুজিবুর রহমান, করম আলী, আব্দুল মতলিব, তুলা মিয়া, আশিক মিয়া, আব্দুল হামিদ, আছদ্দর আলীর বসত ঘরসহ অনেকের বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়েছে।
মাও. মুজিবুর রহমান বলেন, আমার বসত ঘরসহ বাড়ি বিলীন হয়েছে। নদী ভাঙন প্রতিরোধে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কোনো সাড়া পাইনি। হাছিনা বেগম জানান, আমার ঘর গেল, বাড়ি গেল নদী ভাঙনে। এই বিষয়ে অনেককে জানিয়েছি, কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। এখন আমি অন্যের বাড়িতে থাকি। আমার মাথা গুজার ঠাঁই নেই। স্থানীয় ইউপি সদস্য মো. ময়না মিয়া বলেন, এই নদী ভাঙন শুরু হয়েছে দেশ স্বাধীনের পর থেকে। পুরো গ্রাম নদীতে বিলীন হয়েছে। গ্রামের মানুষ বছর বছর বসত ভিটা সরিয়ে নিয়েও রক্ষা পাচ্ছেন না। স্থানীয় সমাজসেবক এরন মিয়া বলেন, আমাদের গ্রাম পর্যায়ক্রমে ভেঙে এখন চিত্র পাল্টে গেছে। এই গ্রামের প্রতিটি বাড়ি-ঘর ভাঙন থেকে বাঁচাতে অন্যত্র সরানো হয়েছে। তবুও মানুষ ভাঙন থেকে রক্ষা পাচ্ছেন না।
সুরমা ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার বলেন, আমার ইউনিয়নের নদীরপাড় গ্রামের বাড়ি-ঘর প্রতি বছর ভাঙতেই আছে। বিশেষ করে মইনপুর গ্রামের নদী ভাঙন প্রতিরোধে কোনো সময় ব্যবস্থা নেয়া হয়নি। আমার ইউনিয়নের ইব্রাহীমপুর নদীরপাড়ের ভাঙন প্রতিরোধে দুইবারে প্রায় ৪ কোটি টাকার বরাদ্দ এসেছে, সেই বরাদ্দে সঠিক কাজ হয়নি বলে অনেকে আমাদের কাছে অভিযোগ করেছেন। ঠিক তেমনই মইনপুর গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন ভাঙনে মাত্র কয়েকটি বস্তা ফেলা হয়েছিল গত বছর। কোনো কাজে আসেনি। নদী ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়া হউক, এটা আমাদের দাবি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে