editor

প্রকাশিত: 1:12 PM, January 20, 2021

একটি ঘটনারও তদন্ত করছে না ইসি

একটি ঘটনারও তদন্ত করছে না ইসি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশন ও চার ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত বিজয়ী কাউন্সিলরসহ অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কয়েকশ।এসব ঘটনার একটি ঘটনাও তদন্ত করার উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। গঠন করা হয়নি কোনো কমিটি। এমনকি বেশ কয়েকটি পৌরসভা নির্বাচনে সহিংসতা ও ভোটকেন্দ্র দখল বা ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা নির্বাচন কমিশনকে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।সেগুলোর বিষয়েও কোনো পদক্ষেপ নেয়নি কমিশন। উলটো সিরাজগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, কুষ্টিয়াসহ যেসব পৌরসভা নির্বাচনে রক্তক্ষয়ী সহিংসতায় মানুষ মারা গেছে, সেসব নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত করেছে ইসি। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।নির্বাচন কমিশনের এমন কার্যক্রমে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশনাররা একটি পোস্ট অফিসের দায়িত্ব পালন করছেন। তারা নির্বাচনের তফসিল ঘোষণা ও ফলাফলের গেজেট প্রকাশ নিয়ে আছে।নির্বাচনে খুন-খারাবি, মারামারি বা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে কি না, এসব বিষয়ে পদক্ষেপ নিতে দেখছি না। অথচ বক্তৃতা করে সম্মানি নিতে দেখছি। তিনি বলেন, এখন যেভাবে নির্বাচন হচ্ছে, সেটা কোনো সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় পড়ে না।নির্বাচন সংশ্লিষ্টরা জানান, তফসিল ঘোষণা থেকে ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশের আগপর্যন্ত সময়কে ‘নির্বাচনি-পূর্ব সময়’ হিসাবে গণ্য করা হয়। এ সময়ে যে কোনো সহিংসতা, বলপ্রয়োগ, ভীতি প্রদর্শনসহ অন্যান্য ঘটনা তদন্ত, কারও প্রার্থিতা বাতিল বা পুরো নির্বাচনই বাতিল করার এখতিয়ার নির্বাচনি আইনে রয়েছে। কিন্তু ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশের মধ্য দিয়ে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। গেজেট প্রকাশের বিষয়টি নির্বাচনি ট্রাইব্যুনালের অধীন চলে যাবে।সহিংসতার তদন্ত করা নির্বাচন কমিশনের কাজ নয় বলে মন্তব্য করেছেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। কোথায় মারামারি হলো সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।এটা তাদেরই কাজ। আইনে নির্বাচন কমিশনকে তদন্তের ক্ষমতা দেওয়া আছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে বলা আছে, যদি প্রতীয়মান হয় নির্বাচনে অনিয়ম ও ব্যাপক সহিংসতার কারণে ফলাফল হেরফের হচ্ছে, সেটা দেখার দায়িত্ব ইসির। এখন যা হচ্ছে সেগুলো খণ্ডচিত্র, সার্বিক চিত্র নয়।স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০-এর ৯১(ঘ) ধারায় বলা হয়েছে, আইন ও এই বিধিমালার বিধান অনুযায়ী ভোটকেন্দ্রের নির্বাচন নিরপেক্ষ, ন্যায়সংগত, ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলি জারি, ক্ষমতা প্রয়োগ এবং প্রাসঙ্গিক অন্যান্য আদেশ দিতে পারবে।জানা গেছে, গত শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম খান খুন হন। খুন হওয়া কাউন্সিলরের নাম বাদ দিয়ে বিজয়ী বাকি কাউন্সিলর ও মেয়র প্রার্থীর নাম সরকারি গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।গেজেট প্রকাশের কারণ সম্পর্কে ইসি জানিয়েছে, এ নির্বাচনের ফলাফল স্থগিতের মতো কোনো অভিযোগ নেই। কোনো বিষয় তদন্তাধীন নেই এবং কোনো মামলাও নেই। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেনসংঘর্ষের বিষয়ে তদন্ত করতে নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা পাইনি। বিষয়টি পুলিশ দেখভাল করছে।আরও জানা গেছে, ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গত বুধবার সহিংসতায় এক প্রার্থীর ভাই খুন হন। ওই ঘটনার পাঁচ ঘণ্টা পর আরেক কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার করা হয়। গত ১৬ জানুয়ারি শনিবার ভোটের দিন দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।অথচ এ পৌরসভার ফলাফলের গেজেট প্রকাশ প্রক্রিয়াধীন। একইভাবে কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল সরকার (৫০) নামের একজনের মৃত্যু হয়।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও সহিংসতায় একজনের মৃত্যু হয়। এসব ঘটনায় কোনো তদন্ত করেনি ইসি। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতায় একজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো ছাড়া কোনো পদক্ষেপ নেয়নি কমিশন। আগামী ২৭ জানুয়ারি এ সিটি করপোরেশনের ভোট হবে।ইসি সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি পৌরসভা নির্বাচনে সহিংসতার তথ্য নির্বাচনকে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ওইসব পৌরসভার সহিংসতা ও অনিয়ম তদন্তে কোনো কমিটি গঠন করেনি ইসি। গাইবান্ধা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব এক প্রতিবেদনে ইসি সচিবালয়কে জানিয়েছেন, ১৬টি ভোটকেন্দ্রের ভোট গণনার বিবরণী পাওয়ার পর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় জানায় ৩০নং জাগো ফাউন্ডেশন অনলাইন স্কুল ভোটকেন্দ্রের বাইরে জনতা উত্তেজিত হয়।উচ্ছৃখল জনতা চারটি গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে ফল ঘোষণা করা হয়। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় ভোটগ্রহণ বন্ধের বিষয়টি ইসিকে জানায় ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। দ্বিতীয় ধাপে এ দুটি পৌরসভায় ভোট হয়। এসব পৌরসভা নির্বাচনের ঘটনাও তদন্ত করছে না ইসি।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন