editor
প্রকাশিত: 2:39 PM, January 20, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
চার দফা দাবি নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা এবং হামলা করেছে যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল দুপুরে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে। পলিটেকনিক শিক্ষার্থীরা এর আগে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে অবস্থান নেয়। সেখানে তাদের দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। একপর্যায়ে জেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের বাধা ও মারপিট করে রাস্তা থেকে তাড়িয়ে দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ ঘটনাটি নিয়ন্ত্রণে আনে।আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম আমাদের দাবি আদায়ের জন্য। আমরা চৌমুহনা চত্বরে অবস্থা নিই। হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমাদের ব্যানার ছিনিয়ে নেয়।
তারা আমাদের কয়েকজনকে মারধর করে। তাদের হামলায় জুবায়ের আহমদসহ দু’জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র কয়েকজন নেতা বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তা আটকিয়ে তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল বলে দুর্ভোগ্রস্তরা হয়তো তাদেরকে মারধর করতে পারে। এ ঘটনার সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।
S/H(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে