editor
প্রকাশিত: 4:37 PM, January 20, 2021
নিজস্ব প্রতিবেদক
ঢাকা রাজধানীর শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ১৫তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপে সিলেট জেলা উশু দলের খেলোয়াড়রা ৪টি পদক অর্জন করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। সিলেটের ঐতিহ্যবাহী চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশ গ্রহণ করে তারা এ সাফল্য অর্জন করে।
এর মধ্যে সাদিয়া আক্তার ইমরানা (তাইচিচুয়ান ১টি সিলভার) তাইচিজিয়ান ১টি ব্রোঞ্জ। শাপলা আক্তার (চানচুয়ান ১টি ব্রোঞ্জ) কুনশু ১টি সিলভার মোট ৪ টি পদক অর্জন করে। অংশগ্রহণকারী হলেন মো. আরিফ উদ্দীন (ওলি), রাজন তালুকদার, মাছুম আহমেদ হৃদয়, মুসলিম হাসান মিহাদ, ইমু আক্তার।
৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় তাদের সাফল্যের পেছনে আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন টিমের সহযোগিতার কথা জানান। প্রতিযোগিতার খবর পেয়েই করোনাকালীন সময়ে নগরীর কানিশাইল এলাকায় আমি তিন বেলা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। খেলোয়ারদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এই সম্মান অর্জন করেছে। উন্নত মানের সরঞ্জাম পেলে হয়তো তারা স্বর্ণ পদক অর্জন করতে পারতো কোচ হিসাবে এটা আমার বিশ্বাস।
আমরা দেখে আসছি, সিলেট জেলা উশু দলের খেলোয়াড়রা প্রত্যেক জাতীয় উশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বরাবরের মতো সাফল্য বয়ে নিয়ে আসছে। খেলোয়াড়দের এই অর্জনের মাধ্যমে বিভিন্ন সার্ভিস টিমে খেলোয়াররা চাকরী পেয়েছে। চাইনিজ উশু ফাইটার স্কুলের ছাত্র আমিন ইসলাম তামিম বাংলাদেশ সেনাবাহিনীতে, দীপ্তি দাস চারু ও শান্তা দাস চৈতি বাংলাদেশ আনসার বাহিনীতে খেলোয়ার কোটায় চাকরী কর্মরত অবস্থায় আছে। তবে প্রশিক্ষণের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও সিলেটের জন্য আরো ভালো কিছু উপহার দিতে পারবে বলে আমি আশাবাদী।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের