admin
প্রকাশিত: 6:13 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক:
মামুনুল হকের পর এবার সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে এসেও বয়ান করতে পারেননি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মাহফিলের মঞ্চে ওঠার আগেই তাকে ফিরিয়ে দেয়া হয়। মঙ্গলবার উপজেলার ঢাকা দক্ষিণ সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে এ ঘটনা ঘটে।জানা যায়, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে মঙ্গলবার বয়ান করার কথা ছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে মাহফিলে আসতে নিষেধ করা হয়। কিন্তু তিনি মাহফিলে এলে প্রশাসন তাকে মঞ্চে উঠতে দেয়নি। থানার অফিসার (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, মাহফিলে ফিতনা সৃষ্টি হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে- এজন্য তাকে মাহফিলে আসতে বাধা দেয়া হয়।এর আগে ১২ জানুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মামুনুল হকও প্রশাসনের বাধায় বয়ান করতে পারেননি।
S/H(Ripa-5)
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের