editor

প্রকাশিত: 8:08 PM, January 22, 2021

প্রতিবছর সব ব্যাংকের এমডি-পরিচালকদের সম্পদের হিসাব দিতে হবে

প্রতিবছর সব ব্যাংকের এমডি-পরিচালকদের সম্পদের হিসাব দিতে হবে

2

অনলাইন ডেস্ক:

7

দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তার নিচের দুই স্তরের কর্মকর্তার সব ধরনের সম্পদ বিবরণী এখন থেকে প্রতিবছর নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দিতে হবে।শুক্রবার এ সংক্রান্ত একটি সার্কুলারে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তাদের পারিবারিক ব্যবসার তথ্যও দিতে বলা হয়েছে। এ তথ্য সংশ্লিষ্ট ব্যাংকে সংরক্ষণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।গেল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) উল্লেখ করা সার্কুলারটি সব ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বরাবর পাঠানো হয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই (২১ জানুয়ারি) ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দেখভাল ও অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তার তালিকা ও পরিচয় দাখিলের জন্য গভর্নরকে নির্দেশ দেন হাইকোর্ট। এরপরই বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দিয়ে সব ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তার নিচের দুই স্তরের কর্মকর্তার সব ধরনের সম্পদ বিবরণী চাইল।

 সার্কুলারে বলা হয়, ব্যাংক কোম্পানি আইনের ১৮ ধারার উপধারা (২) এ বর্ণিত বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। উক্ত ধারার বিধান পরিপালনের লক্ষ্যে প্রত্যেক ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার নিম্নতর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের নিজ-নিজ বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণী প্রতি পঞ্জিকা বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।

8

নির্ধারিত সময়ের মধ্যে পারিবারিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার বিবরণীও জমা দিতে বলা হয়েছে।এতে আরও বলা হয়, ২০২০ সালের বিবরণীগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। দাখিলকৃত বিবরণী পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। ব্যাংক থেকে এসব বিবরণী যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় সার্কুলারে।

4

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

2 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 4 বিশিষ্ট

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

8 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

4 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

5 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

2 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

6 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও

1
2