admin

প্রকাশিত: 1:25 PM, May 3, 2019

ছাত্রলীগ কর্মী রফিক উদ্দিন খুনের জের : বিয়ানীবাজারে পলাতক জাসদ নেতাদের বাড়িতে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ

ছাত্রলীগ কর্মী রফিক উদ্দিন খুনের জের : বিয়ানীবাজারে পলাতক জাসদ নেতাদের বাড়িতে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ

5

বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন গ্রামে ৩ জাসদ নেতার বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ২ মে বৃহস্পতিবার বিকাল থেকে রাত অবধি পৃথক পৃথক সময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম পল্লব গ্রুপের একদল নেতাকর্মী এ হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে জানা গেছে। ১লা মে উপজেলা শহরে ছাত্রলীগ ও জাসদের মধ্যে সংঘটিত সংর্ঘের ঘটনায় ছাত্রলীগ কর্মী রফিক উদ্দিন নিহত হওয়ার জেরে এ ঘটনা গুলো ঘটছে বলে জানা গেছে। এ সকল ঘটনায় শিশুসহ ৪জন আহত হয়েছেন। জাসদ নেতাদের পরিবারের সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে।
জানা যায়, গত ১লা মে বুধবার জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা শহরে জাসদ শ্রমিক লীগ আয়োজিত সভায় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের হামলা ও উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ সংঘর্ষে রফিক উদ্দিন নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। বিয়ানীবাজার ছাত্রলীগ নিহত রফিক উদ্দিনকে তাদের দলীয় কর্মী দাবী করে জাসদের ১৫জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশী গ্রেফতার এড়াতে আসামীরা বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। দলীয় কর্মী হত্যা প্রতিশোধ নিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম পল্লব গ্রুপের একদল উগ্রনেতাকর্মী মামলার আসামী জাসদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। ২ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় রফিক উদ্দিন হত্যা মামলার ৫নং আসামী দুবাগ গ্রামের মরহুম ছাদ উদ্দিনের পুত্র জহির উদ্দিন এর বাড়িতে যায় ১৫/১৭ জনের স্বসস্ত্র ঐ দলটি। তারা জহির উদ্দিন কে খোঁজে না পেয়ে তার বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে ও ঘরের ভিতর আগুন লাগিয়ে চলে আসে। এ সময় বাঁধা দিতে গিয়ে পরিবারের এক শিশু সহ ৩জন আহত হন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার ঘন্টা খানেকপর সন্ধ্যা প্রায় সাড়ে ৫টার দিকে ছাত্রলীগের স্বসস্ত্র ঐ দলটি পাশবর্তী খাড়াভরা গ্রামে জাসদ নেতা আবু তাহের মোহাম্মদ মসউদ এর বাড়িতে হানা দেয়। জাসদ নেতা আবু তাহের মোহাম্মদ মসউদ ছাত্রলীগ কর্মী রফিক উদ্দিন হত্যা মামলার ২নং আসামী। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের গালাগালি করে আসবাবপত্র ভাংচুর চালায় ও বসতঘরে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা চলে আসার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে বসতঘরের অধিকাংশই পুড়ে ছাঁই হয়ে গেছে। এদিকে ঐদিন রাত ৯টায় রফিক হত্যা মামলার ৩নং আসামী উপজেলার দাসগ্রামের অনুপ দাসের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে বসত ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে ছাত্রলীগের পল্লব গ্রুপের স্বসস্ত্র ঐ দলটি। এ সময় অনুপ দাসের পিতা বাঁধা দিতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
জাসদ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের এ সকল হামলার সংবাদে উপজেলা জুড়ে জাসদ নেতাদের পরিবারের সদস্যদের মাঝে চরম আতংক বিরাজ করছে। অনেক পরিবারের সদস্যরা ভয়ে বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে। আক্রান্তদের পক্ষ থেকে থানায় যোগাযোগ করলেও আইনী কোন সহযোগীতা পাওয়া যাচ্ছে না, উল্টো পলাতক আসামীদের ধরিয়ে দিতে পুলিশ তাদেরকে হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, শুনেছি ২/৩টি বাড়িতে হামলা ও অগ্নি-সংযোগের ঘটনা ঘটছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায় নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

5 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

1 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
8