editor

প্রকাশিত: 4:47 PM, January 23, 2021

ছাত্রদ‌লের ক‌মি‌টি প্রত্যাখ্যান ক‌রে মৌলভীবাজারজুড়ে বিক্ষোভ, ঝাড়ু মিছিল

ছাত্রদ‌লের ক‌মি‌টি প্রত্যাখ্যান ক‌রে মৌলভীবাজারজুড়ে বিক্ষোভ, ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক

 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলার আওতাধীন সদ্য ঘোষিত ইউনিট কমিটি প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) শহরের শাহ মোস্তফা সড়ক থেকে বের হয়ে ‌মি‌ছি‌লটি পৌরসভার সম্মুখে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাযহারুল ইসলাম মহসীন ও ১ম যুগ্ম আহবায়ক মাযিদুল আলম চৌধুরী শাহান এর নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান জামাল, জালাল আহমদ, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান চৌধুরী ঝুমা, বাবলু আহমদ তালুকদার, ফজলে রাব্বি দিপ, ফুয়াদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ওবায়দুর রহমান নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, পৌর ছাত্রদলের ইহাম মোজাহিদ, সদর উপজেলা ছাত্রদলের আব্দুল মুহিত, সরকারি কলেজ ছাত্রদলের দিপক সরকার পাপন, মুস্তাকিম আহমদ টিটু, মাসুম আহমদ, আব্দুল হামিদ রনি, আব্দুল হাকিম, ইমরান আহমদ, আলামিন মুন্না প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে পথ সমাবেশে বক্তারা বলেন, জেলার সুপার-৫ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে লিখিত কমিটি প্রকাশ না করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মনগড়া কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। বিগত আন্দোলন ও সংগ্রামে সক্রিয় কর্মীদের বাদ দিয়ে বিবাহিত ও অছাত্র দের অগ্রাধিকার দেওয়ায় হয়েছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে এই কমিটি বাতিল করে জেলা ছাত্রদলের সুপার-৫ নেতার মতামতে কমিটি প্রকাশের আহবান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান পদবঞ্চিরা নেতাকর্মীরা।
এছাড়াও সদ্য ঘোষিত কুলাউড়া উপজেলা ছাত্রদলের পকেট কমিটি প্রত্যাখ্যান করে তদন্তের মাধ্যমে নতুন কমিটি দেয়ার দাবিতে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানার নেতৃত্বে মৌলভীবাজার জেলা ছাত্রদল ঘোষিত কুলাউড়া উপ‌জেলা ক‌মি‌টি প্রত্যাখ্যান ক‌রে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এ‌তে অংশ নেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক বাছিদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জসিম আহমেদ, ইমদাদ হোসেন, সাইফ খাঁন শান্ত, ইমন হোসাইন, সাহান নিয়াজি, এফ কে নাইম, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম তৌহিদ, ভূকশিমইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া আলম মিতুল, ছাত্রদল নেতা তানভীর আহমদ লালন, রুস্তাব, নুরুল, অভি, জুম্মান, শুভ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে শহরের চৌমুহনীতে পথ সভায় উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা বলেন, কুলাউড়া সরকা‌রি ক‌লেজ এর শিক্ষার্থী‌দের ফরম পূরণ কেলেঙ্কারির সাথে জড়িত সাইফুর‌কে প্রত্যাহার করে তদন্তের মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করে উপজেলা ছাত্রদলের কমিটি দেয়া হোক। এছাড়াও এক ব্য‌ক্তি কুলাউড়া উপজেলা ছাত্রদল ও কুলাউড়া উপজেলা যুবদল উভয় দলেই নাম অন্তর্ভুক্ত বলে অভিযোগ করেন নেতাকর্মীরা।
এদি‌কে জু‌ড়ি উপ‌জেলা ছাত্রদ‌লে বিবা‌হিত‌দের দেয়ায় বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রা হয়। কমলগঞ্জ, সদর উপ‌জেলা ছাত্রদল নেতৃবৃন্দরাও বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে