editor
প্রকাশিত: 5:16 PM, January 23, 2021
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারে পৃথক ঘটনায় এক প্রতিবন্ধী শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষিতা দু’জনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামের ১৩ বছরের প্রতিবন্ধী কিশোরীকে পাশের বাড়ির এক যুবক ঘরে ঢুকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে গত ১৬ই জানুয়ারি দুপুরে। এ সময় শিশুটির মা-বাবা ঘরে ছিলেন না। এ ঘটনার পর স্থানীয়রা চিকিৎসা ও সমঝোতার আশ্বাস দিয়ে কাউকে কোনোকিছু না বলার জন্য জানায়। পরে প্রতিবন্ধী ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে ৪ দিন পর হাসপাতালে ভর্তি করা হয়। এবং ধর্ষণের ঘটনাও জানাজানি হয়।১৩ বছরের ওই কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১৩ বছর ধরে অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে বাচ্চাদের লালন-পালন করছি। কিন্তু কেন যে আমার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে এমন করলো তার দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি বলেন, সরকার থেকে আমার মেয়েটি প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে। অপরদিকে মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের মছব্বির মিয়ার বস্তিতে ২১শে জানুয়ারি মধ্যরাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ৪ জন গণধর্ষণ করে। এ সময় তার স্বামী সিএনজি চালক জুবেদ মিয়া ঘরে ছিলেন না। অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ বলেন, রাত ১টার দিকে প্রথমে ঘরে এসে ডাকাডাকি করে, দরজা খুলে না দেয়াতে চলে যায়। পরে রাত ৩ ঘটিকার সময় দরজা ভেঙে ঘরে ঢুকে পালাক্রমে তাকে ধর্ষণ করে। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান। তিনি দোষীদের প্রকৃত শাস্তির দাবি জানান।ধর্ষিতার স্বামী বলেন, তিনি সিএনজি চালান। তার দুই সংসার রয়েছে। এটি তার দ্বিতীয় সংসার। ঘটনার দিনে রাতে তিনি কলোনীর বাসায় না ফিরে নিজ বাড়িতে ছিলেন। রাত ৪টার দিকে ফোন পেয়ে বাসায় এসে লোকের কাছ থেকে ও তার স্ত্রীর কাছ থেকে এসব শুনেছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে পাশবিক নির্যাতনকারীদের বিচার দাবি করেন। মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো গণমাধ্যমকর্মীদের জানান, দু’জনই সেক্সুয়াল এসল্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের একটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক ও কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান গতকাল বিকালে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এখনো কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। তার পরও বিষয়টি আমরা আমাদের মতো করে খতিয়ে দেখছি।
S/H(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে