editor

প্রকাশিত: 4:35 PM, January 24, 2021

সিলেটে পূণর্বাসনের দাবিতে ভূমিহীনদের অবস্থান কর্মসূচি

সিলেটে পূণর্বাসনের দাবিতে ভূমিহীনদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূণর্বাসন ও সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৬নং টুকেরবাজার ইউনিয়নের সুরমা নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারা সর্বসান্ত ভূমিহীন পরিবার অবস্থান কর্মসূচি পালন করেন।আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
ভূমিহীন পরিবারের সদস্যগণ সকাল সাড়ে ১০টায় কাজিরবাজারের জমায়েত হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে পরবর্তীতে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে ভূমিহীন পরিবারবর্গের সদস্যরা বলেন, আমরা সম্মেলিত ভাবে বিগত ০৭-১২-২০১৮ইং তারিখে খাস জমি বন্দোবস্তের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি সহকারে আবেদন করি। পরবর্তীতে ২৫-০২-২০১৯ইং তারিখে ভূমিহীন আবেদন ফরমে বিভিন্ন তথ্য সম্বলিত আবেদন করি এবং ২৬-০৭-২০১৯ইং তারিখে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আবেদন করি। পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সুপারিশপত্র সহ জেলা প্রশাসকের কাছে পুনরায় আবেদন করা হয়। তৎপরবর্তীতে ০৩-০৯-২০১৯ইং তারিখে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূণর্বাসনের জন্য আবেদন করা হয়। যার স্মারক নম্বর ০৫.৪৬.৯১০০.০০৮.৫১.০০১.১৯.২১৬।
এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিকট বিভিন্ন সময় আবেদন নিবেদন করা হয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের প্রেক্ষিত কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর মধ্যে প্রধানমন্ত্রী সিলেট জেলাসহ সরাদেশে ভূমিহীনদের জন্য ‘স্বপ্ননীড়’ নামে প্রায় ৭০ হাজার পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করেছেন। কিন্তু আমাদের অসহায় পরিবারগুলো অসহায়তের সুরাহা হয়নি। আমরা অতি মানবেতর ভাবে সিলেট-সুনামগঞ্জ রাস্তার পাশে অস্থায়ী ভাবে ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করার কারণে প্রতি নিয়ত বাস-ট্রাকের দুর্ঘটানায় শিশু, বৃদ্ধরা প্রাণ হারাচ্ছে। প্রায় সময় ট্রাক, বাস আমাদের ঝুপড়ি ঘরে উল্টে পড়ছে। প্রশাসন বার বার উচ্ছেদ হওয়ার নোটিশ দিচ্ছে। কিন্তু আমাদের আশ্রয় নেওয়ার কোন স্থান নেই বিধায় মৃত্যুর ঝুঁকি নিয়েই এখানে বসবাস করতে হচ্ছে। তাই নিরাপদ আশ্রয়ের আশায় বিভিন্ন সময় শান্তিপূর্ণ অবস্থায় আইনি ভাবে আবেদন নিবেদন করে আসছি। কিন্তু এত কিছুর পরেও হাজার হাজার গৃহহীন ঘর পেলেও আমাদের ভাগ্যে ঘর বা জায়গা কোনাটাই জুটেনি। তাই নিরুপায় হয়ে আজ আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির আহবায়ক ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সর্বসান্ত পরিবারের আহবায়ক মোঃ ছত্তার মিয়া সভাপতিত্বে ও রমজান আলী পটুর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- ভূমিহীন পরিবারের অধিকার রক্ষার সংগ্রাম কমিটির আহবায়ক হুসাইন আহমদ লিটন, ভূমিহীন নেতা আক্তার হোসেন, খালেদ মিয়া, দুদু মিয়া, আলী আহমদ ও রেহানা বেগম প্রমুখ।
উক্ত অবস্থান কর্মসূচিতে ভূমিহীন পরিবারের দাবির প্রেক্ষিতে সংহতি জানিয়ে ও বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে দ্রুত ভূমিকা পালনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক আনছার আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার অন্যতম নেতা প্রণব জ্যোতিপাল প্রমুখ।
অবস্থান কর্মসূচি চলা অবস্থায় পুনরায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন