admin

প্রকাশিত: 1:18 PM, January 25, 2021

টিকা নিতে আগ্রহী দেশের ৭৫ শতাংশ মানুষ

টিকা নিতে আগ্রহী দেশের ৭৫ শতাংশ মানুষ

অনলাইন ডেস্ক:

করোনার টিকা বিনা মূল্যে দেশের প্রায় ৭৫ শতাংশ নাগরিক(কভিড ভ্যাকসিন) নিতে চান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের নেতৃত্বে এক গবেষণা জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে এ জরিপ চালানো হয়।এ গবেষণায় সহকারী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল সেন্টার ফর ইনজুরি প্রিভেনশনস অ্যান্ড রিসার্চ সেন্টার (সিআইপিআরবি), রংপুর হাইপারটেনশন রিসার্চ সেন্টার (এইচআরসি-রংপুর) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর থেকে গত ৭ জানুয়ারি পর্যন্ত মোট তিন হাজার ৬৪৭ জন নাগরিক এ জরিপে অংশ নেন।

অংশগ্রহণের হার ছিল ৮০ শতাংশ। দেশের আটটি জেলার বিভিন্ন শহর, গ্রাম এবং বস্তি থেকে ‘র‌্যান্ডম’ গবেষণা পদ্ধতির মাধ্যমে এ অংশগ্রহণকারীদের বাছাই করা হয়। মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণকারীদের আর্থ-সামাজিক অবস্থা ও ভ্যাকসিন সম্পর্কিত ভাবনা বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।গবেষকদলটি জানায়, অংশগ্রহণকারীদের তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে ছিলেন যাঁরা ভ্যাকসিন নিতে আগ্রহী, দ্বিতীয় ভাগে ছিলেন যাঁরা ভ্যাকসিন নেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত বা নিশ্চিত নন আর তৃতীয় ভাগে ছিলেন যাঁরা ভ্যাকসিন নিতে ইচ্ছুক নন।

ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা পরিমাপ করা হয়েছে, যাঁরা এই গবেষণায় ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করেছেন, যা মোট নমুনার ৭৪.৬ শতাংশ।গবেষণায় অংশগ্রহণকারী ৭৪.৬ শতাংশ নাগরিক জানিয়েছেন তাঁরা একটি কার্যকর, নিরাপদ ভ্যাকসিন চিকিৎসক দ্বারা সুপারিশিত হলে বিনা মূল্যে নিতে আগ্রহী হবেন। ৭.৮ শতাংশ নাগরিক ভ্যাকসিন নিতে একেবারেই ইচ্ছুক নন। অন্য ১৭.৬ শতাংশ অংশগ্রহণকারী ভ্যাকসিন গ্রহণ করা বা না করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন।গবেষণায় দেখা যায়, দিনমজুরদের মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্যতা অন্য পেশাজীবীদের তুলনায় উল্লেখযোগ্যহারে কম।

রিকশাচালক, ফেরিওয়ালা, ঠেলাগাড়ি চালকদেরও দিনমজুর হিসেবে এ গবেষণায় বিবেচনা করা হয়েছে। অর্ধেকেরও কম (৪৬.৮ শতাংশ) দিনমজুর ভ্যাকসিন গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।অন্য পেশাজীবীদের মধ্যে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার পাওয়া গেছে ৬২.৮৩ শতাংশ। মাসিক বেতনধারী অফিসকর্মীদের মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার ছিল সর্বোচ্চ। চিকিৎসক ও নার্সদের ভেতরও ভ্যাকসিনের উচ্চ গ্রহণযোগ্যতার হার পাওয়া গেছে। এ শ্রেণির ৮১ শতাংশই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে। বিভিন্ন পেশাজীবীদের মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার থেকে দেখা যায়, বিনা মূল্যে প্রদান করা হলেও নিম্ন আয়ের পেশাজীবীরা ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে উদাসীন।এ গবেষণায় আরো উঠে এসেছে শহরে বসবাসকারী নাগরিকরা গ্রামবাসীর তুলনায় ভ্যাকসিন গ্রহণে বেশি আগ্রহী। গ্রামবাসীর ভেতর ভ্যাকসিন অনিচ্ছা ও দ্বিধাগ্রস্ততা উভয়ই উল্লেখযোগ্য হারে বেশি পাওয়া গেছে।

গ্রামে বসবাসকারীদের ৬৪ শতাংশ ভ্যাকসিন নিতে তাদের ইচ্ছার কথা জানিয়েছে। অন্যদিকে শহরের বাসিন্দাদের মধ্যে এ হার ৮১ শতাংশ। গবেষণায় আরো দেখা গেছে, মাত্র ৫৩ শতাংশ বস্তিবাসী ভ্যাকসিন নিতে আগ্রহী, যা বিভিন্ন ভৌগোলিক অবস্থানের নাগরিকদের মধ্যে সর্বনিম্ন।বিভিন্ন বয়সের নাগরিকদের মধ্যে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার তুলনা করে দেখা গেছে, বৃদ্ধদের (৬০-এর অধিক বয়স) মধ্যে অন্যান্য বয়সের তুলনায় ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার কম (৬১ শতাংশ)।

১৮ থেকে ৫০ বছরের অংশগ্রহণকারীদের মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার প্রায় একই রকম পাওয়া গেছে, যা ৩০ বছরের নিচের অংশগ্রহণকারীদের মাঝে ছিল ৭৪ শতাংশ এবং ৩১-৪০ ও ৪১-৫০ বয়স্কদের মধ্যে ছিল যথাক্রমে ৭৩ শতাংশ ও ৭৮ শতাংশ। ৫১-৬০ বছরের অংশগ্রহণকারীদের মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার ৬৮ শতাংশ, যা বিভিন্ন বয়স বিভাগের মাঝে দ্বিতীয় সর্বনিম্ন। এ ফলাফলের ভিত্তিতে বলা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণের মধ্যে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার নিম্নমুখী।গবেষকরা জানিয়েছেন, লিঙ্গ বিবেচনায় ভ্যাকসিন গ্রহণযোগ্যতায় উল্লেখযোগ্য তারতম্য পাওয়া যায়নি।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন