editor
প্রকাশিত: 2:23 PM, January 25, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বন্দরবাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অ্যান্ডোয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে।
আজ (২৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৪ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন আবিয়াপাড়া গ্রামের কেতাব উদ্দিনের ছেলে জিকরুল মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন লাউরেগর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে কামাল হোসেন কামাল (৪০) ও বিশ্বনাথের পাড়ারগাঁও গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুর রহমান (২০)।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ । তিনি জানান, গ্রেফতারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে তীর শিংল নামের জুয়া খেলা পরিচালনা করে আসছে। তারা ৩জনই তীর শিলংয়ের এজেন্ট।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন