editor

প্রকাশিত: 3:02 PM, January 25, 2021

নবীগঞ্জে যুবলীগের সংবাদ সম্মেলন পৌর নির্বাচনে জালিয়াতির অভিযোগ

নবীগঞ্জে যুবলীগের সংবাদ সম্মেলন পৌর নির্বাচনে জালিয়াতির অভিযোগ

অনলাইন ডেস্ক

নবীগঞ্জে ১৬ই জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে সূক্ষ্ম কারচুপি, প্রশাসনিক সিন্ডিকেট ও জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করার অভিযোগ করেছে উপজেলা যুবলীগ। একইসঙ্গে ১টি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে দাবি জানিয়েছে তারা। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান। লিখিত অভিযোগে বলা হয়, গত ১৬ই জানুয়ারি দ্বিতীয় ধাপে নবীগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ হয়। সেখানে নৌকার প্রার্থীকে পরাজিত করে বেসরকারি ফলাফলে জয়ী হন বিএনপির মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী। গোলাম রসুল রাহেল চৌধুরী স্থানীয় যুবলীগের যুগ্ম আহবায়ক। স্থানীয় প্রশাসন স্বজনপ্রীতি, বৈষম্যমূলক আচরণ করে নৌকার বিজয় ছিনিয়ে নেয়।বিএনপি মনোনীত প্রার্থীর নিকটাত্মীয় লোকজনকে বাছাই করে প্রিজাইডিং ও পোলিং এজেন্ট নিয়োগ দিয়ে সাজানো চকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করা হয়। প্রাথমিকভাবে নৌকা জয়লাভ করে। পরবর্তীতে উপজেলা কন্ট্রোল রুম হতে জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ফলাফল ঘোষণায় দেখা যায় যে, ৯নং ওয়ার্ডস্থ নহরপুর কেন্দ্রের ফলাফল পাল্টে দেয়া হয়েছে। এ সময় ধানের শীষের প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীকে ২৬৪ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। অভিযোগে বলা হয়, নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৯৯২ ভোট প্রাপ্তির ঘোষণা দেয়া হলেও উপজেলা কন্ট্রোল রুমে নৌকা প্রতীকে ৬৬৯টি ভোট দেখানো হয়। এছাড়াও পুলিশ প্রশাসনের স্বজনপ্রীতি, স্থানীয় প্রশাসনের বৈষম্যমূলক আচরণ ও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং পরিকল্পিত সিন্ডিকেটের কারসাজিতে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ গোলাম রসুল রাহেল চৌধুরী। এনিয়ে আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।

 

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন