editor
প্রকাশিত: 1:44 PM, January 27, 2021
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের মাটিতে যারা মৃত্যুবরণ করেছেন ও যারা এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুদ্ধ করছেন তাদের রোগমুক্তি কামনা এবং দেশবাসী তথা পৃথিবীর সকল মানবজাতিকে এই মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার মো. শাহ সাইফুল আলম রাজার উদ্যোগে ও কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের আয়োজনে সিলেট গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন কমপ্লেক্স মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মো. শাহ সাইফুল আলম রাজার পিতা মরহুম হাজী ফইয়াজ আলীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন লন্ডন ফোর্ডস্কয়ার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শামসুল হক। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সিরাজ উদ্দিন।মাওলানা আছহাবুর রহমান কালীজুরীর সভাপতিত্বে ও কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের সভাপতি কাজী হাফিজ মাওলানা ছাফওয়ান আল মাহমুদের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান।
বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মাওলানা নুরুল হুদা, বাণীগ্রাম মধ্যম মহল্লা মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান, বাণীগ্রাম শাহী মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমদ, বুধবারী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জয়নুল ইসলাম, বুধবারী বাজার মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান গোলাপনগরী, ৫নং বুধবারী বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফ, বিশিষ্ট সমাজসেবক দবিরুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুধবারীবাজার বনিক সমিতির সভাপতি মাওলানা আইনুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী আফসার উদ্দিন, বাণীগ্রাম পল্লীমঙ্গল সমিতির সভাপতি রফিক উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী মশকুর আহমদ, ২নং ওয়ার্ডের সদস্য সাদিকুর রহমান, বিশিষ্ট মুরব্বী মাহতাবুর রহমান, বিশিষ্ট আলেম আমিনুর রহমান, বিশিষ্ট তরুণ যুব নেতা হালিমুর রশিদ রাপু, বদরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী নুর উদ্দিন, নাজেল আহমদ, বিশিষ্ট সমাজসেবী লন্ডন প্রবাসী আব্দুল আলিম, মনোয়ার হোসেন সোহাগ প্রমুখ। বিজ্ঞপ্তি:
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন