editor
প্রকাশিত: 1:54 PM, January 27, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। ধানের শীষকে ইনসাফ ও গণতন্ত্রের প্রতিক উল্লেখ করে পরিবর্তনের জন্য গোলাপগঞ্জ পৌরবাসীর সমর্থন কামনা করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাদ আসর সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার ও বিএনপির কেন্দ্রীয় সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারনা চালান নেতৃবৃন্দ।এর আগে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনকে দেওয়া ব্যবসায়ীদের সমর্থন সভায় উপস্থিত হয়ে সংহিত জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।এসময় ধানের শীষকে সমর্থন দেওয়ায় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
ধানের শীষের পক্ষে প্রচারনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাসেম, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক রেজাউল করিম আলো, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল গফুর ও পৌর আহবায়ক হাসন ইমাদ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হুসেন, জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপি নেতা শাহপরান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দেলওয়ার হুসেন চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ ও আলী আহমদ আলম প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন