editor
প্রকাশিত: 1:21 PM, January 28, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশানে বাসচাপায় বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৩৫) নিহত হয়েছেন।বুধবার বিকালে নর্দ্দা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বারিধারায় টেলিভিশন চ্যানেলটির কার্যালয় থেকে ডিউটি শেষে গোপাল তার মোটরসাইকেলে খিলক্ষেতের ভাড়া বাসায় ফিরছিলেন।
বিকাল সাড়ে ৪টার দিকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে চালক বাসটি তার কোমর ও পায়ের ওপর দিয়ে চালিয়ে দেন।
পথচারীরা প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ওসি মো. আবুল হাসান বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় গোপালের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
রাজধানীর গুলশানে বাসচাপায় বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৩৫) নিহত হয়েছেন। বুধবার বিকালে নর্দ্দা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বারিধারায় টেলিভিশন চ্যানেলটির কার্যালয় থেকে ডিউটি শেষে গোপাল তার মোটরসাইকেলে খিলক্ষেতের ভাড়া বাসায় ফিরছিলেন।
বিকাল সাড়ে ৪টার দিকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে চালক বাসটি তার কোমর ও পায়ের ওপর দিয়ে চালিয়ে দেন।
পথচারীরা প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ওসি মো. আবুল হাসান বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় গোপালের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন