editor
প্রকাশিত: 1:51 PM, January 28, 2021
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারে এক পিকআপভ্যান চালককে মারধর করেছে পুলিশের টিআই। এ ঘটনায় গতকাল সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে রাস্তার উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। স্থানীয় বাসিন্দারা জানান, শহরের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাছের আড়ৎ এলাকায় একটি পিকআপভ্যান রাস্তার পাশে পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে পরিবহন শ্রমিকরা অভিযোগ করে জানান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. উল্লাহ পিকআপভ্যান চালক মবু মিয়াকে প্রকাশ্যে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ সুপার জাকারিয়া আহমদ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মারধরের ঘটনায় পৃথকভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।এ সময় পুলিশ সুপার আরো জানান, আগামী ১৫ই ফেব্রুয়ারির পর থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কোনো প্রকার যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করা যাবে না। এছাড়াও তিনি জানান, কাগজপত্র ঠিক নেই এমন যানবাহন চলাচল করতে দেয়া হবে না। শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মিনি ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ সহ আরো কয়েকজন শ্রমিক নেতা।
S/h(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে