editor

প্রকাশিত: 4:15 PM, January 28, 2021

যারা টিকা নিয়েছেন তারা সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী

যারা টিকা নিয়েছেন তারা সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

টিকা নিয়ে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে পারবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আরা যারা টিকা নিয়েছেন তারা ভালো আছেন সুস্থ আছেন।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকা কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।উৎসবমুখর পরিবেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ একযোগে রাজধানীর ৫টি হাসপাতালে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন।

এরইমধ্যে টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, স্বাস্থ্যসচিব আবদুল মান্নানসহ স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর্মীসহ মোট ৫৬০ জনের টিকা নেওয়ার কথা রয়েছে।দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরদিন দেশের ৫ হাসপাতালে একযোগে শুরু হয় এ কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকাদান কেন্দ্রে সকাল নয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম নিজে টিকা নিয়ে শুরু করেন দিনের কার্যক্রম।

এখানে মোট আটটি বুথে প্রতিটিতে দুটি করে টেবিল রাখা হয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে ভ্যাকসিন বুথে গিয়ে টিকা নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘণ্টা যেতে না যেতেই যেন উপচেপড়া ভিড় দেখা যায়। টিকা কেন্দ্র যেন উৎসবের কেন্দ্রে পরিণত হয়। দিনের শুরুতে নির্ধারিত ২০০ জনের কোটা পূরণ না হলেও কিছুক্ষণের মধ্যে তালিকা ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রায়।ফ্রন্টলাইনার হিসেবে এ কর্মসূচিতে অংশ নিয়ে স্বস্তির কথা জানিয়ে জনসাধারণকে আশ্বস্ত করেন তারা।

প্রথম দফাতেই করোনার টিকা নিতে পেরে প্রতিক্রিয়া জানান তারা।উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কোনো ধরনের ব্যথা বা চুলকানি নেই। কোনো ধরনের সমস্যা নেই।১১টা নাগাদ মন্ত্রিপরিষদের প্রথম কোনো সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী। পলক বলেন, টিকা কার্যকম সঠিক ও সুন্দরভাবে করা হচ্ছে, সেটা নিয়ে মিথ্যা গুজব সৃষ্টি করে, দেশের মানুষকে বিভ্রান্ত না করে তার জন্য অনরোধ করছি। মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে, মন্ত্রী হিসেবে ও রাজনৈতিক কর্মী হিসেবে এ টিকাটি গ্রহণ করে সবাইকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে চাই।বিএসএমএমইউতে এ তালিকায় আরও ছিলেন স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব।

টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরইমধ্য টিকা নিয়ে জনমনে শঙ্কা অনেকটাই কেটে গেছে। অ্যাপে নিবন্ধন না করলেও কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি। জাহিদ মালেক বলেন, যারা টিকা নিয়েছেন তারা সবাই ভালো আছেন। কোনো রকমের অসুবিধা দেখা যায়নি।এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। এছাড়া মুগধা মেডিকেল কলেজ, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলায় পাঁচ শতাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশেষ ব্যক্তিরা টিকা নেন।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন