editor
প্রকাশিত: 11:31 AM, January 29, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহত আশিকুর রহমান (২৪)সে হাতিরখাল গ্রামের ফখর উদ্দিনের পুত্র।
জানা যায়, ২৭ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় মাতুরতল বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা আতর্কিত হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় পথচারীরা গুরুতর আহত অবস্থায় আশিকুর রহমান (২৪) , ও শামছুদ্দিন আহমদ (২৬) নামে দুই যুবককে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।
আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এর সার্বিক সহযোগিতায় আহতদের দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীনবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে আশিকুর রহমান কে মৃত ঘোষনা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শনে আসেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, এস আই যীশু দত্ত, এস আই জুনেল ও এএসআই মশিউর রহমান সহ পুলিশের সিনিয়র অফিসাররা। রাতভর অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আব্দুস সালাম এর পুত্র শামীম আহমদ (৩৩) ও আব্দুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (৩২) কে গ্রেফতার করেন।
জানতে চাইলে ওসি গোয়াইনঘাট এমএ আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করি এছাড়া ২ জনকে আটক করি। এবিষয়ে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ(তদন্ত) দিলিপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যাক্তির মরদেহ সিওমেকের ফরেন্সিক বিভাগ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। এ নিয়ে এলাকার জনমনে আতংক বিরাজ করছে, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন