editor
প্রকাশিত: 11:57 PM, January 29, 2021
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে জনগুরুত্বপূর্ণ রাস্তা প্রায় ২৫ বছর পর গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। উপজেলা জুড়ে এত উন্নয়ন হওয়ার পরও এই রাস্তায় নজর না দেয়ায় আলোচনা সমালোচনা ঝড় বইছে। অবশেষে গ্রামবাসী জনসাধারন এই রাস্তার কাজটি শেষ করলেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রাম হয়ে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইছমাইক, বাউধরন, চিলাউড়া গ্রাম ও অত্র ইউনিয়নের গন্ধর্ব্বপুর, অনন্তগোলাম আলীপুর সহ আশে পাশের কয়েকটি গ্রামের হাজার হাজার জনসাধারন এই রাস্তা দিয়ে চলাচল করেন। বর্ষা মৌসুমে রাস্তার উপর দিয়ে পানি চলাচল করায় প্রত্যেক বছর রাস্তার ব্যাপক ক্ষতি হয়ে থাকে। প্রত্যেক বছর গ্রামের উদিয়মান সমাজ সেবকরা রাস্তায় অল্প অল্প কাজ করান। স্থানীয় ইউপি সদস্য রাস্তায় কাজ করাবেন বলে প্রতিশ্রুতি দিলেও হেমন্ত মৌসুমে কাজ করানোর কথা ভুলে যান। বহু বছর ধরে অপেক্ষা করে গ্রামের মুরুব্বি হাজী নুর রহমান, মো. বশির মিয়া, মো. এরশাদ আলী, মো. মোশাহিদ আলী, মো.মুকিত মিয়া, মো. শফু মিয়া, মো. সুফি মিয়া, মো. মমিন মিয়া, জিলহক মিয়া, মো. কুতুব উদ্দিন, উদিয়মান সমাজ সেবক হাজী এখলাছুর আখলই, মো. জাহির মিয়া, আব্দুল মোসাব্বির, মো. জুনেদ মিয়া, মো. রঙ্গু মিয়া, মো. জাহির মিয়া, মো. আমির মিয়া, জামির হোসেন, সোহেল মিয়া, রুয়েল মিয়া, মোছা. সুজিয়া বেগম, মোস্তাকিম আহমদ সহ না প্রকাশে অনুচ্ছিক গ্রামের প্রায় শতাদিক বিত্তবানের টাকায় ও জনসাধারনের শ্রম দিয়ে প্রায় ৭ দিনে রাস্তার কাজ শেষ করেন। রাস্তার কাজ করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপার গ্রামের জনসাধারন জানান, আমাদের গ্রামের বর্তমান সরকার দলের বড় বড় নেতা থাকার পরও এ রাস্তার দিকে নজর পড়ে না। আমাদের বর্তমান মেম্বার সাব প্রায় ১৯ বছর ধরে ইউনিয়ন পরিষদে থাকার পরও আমরা বার বার বলার পরও রাস্তার কাজ করান নাই। প্রত্যেক নির্বাচনে আসলে রাস্তার কাজ করাবেন বললেও নির্বাচনে পাশ করলে রাস্তার কথা মনে থাকে না। আমরা আমাদের সকল নেতৃবৃন্দের কাছে বার বার বলেও কোন ফল না পেয়ে গ্রামের বিত্তবান সহ আমাদের প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায় স্বেচ্ছা শ্রমে রাস্তার কাজ শেষ করি।
এ ব্যাপারে জানতে বর্তমান ইউপি সদস্য মো. ইছরাক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি পরে বক্তব্য দিবেন বলে চলে যান। পরে বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে আলাপ করা সম্ভব হয় নাই।
এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান, গ্রামের মুরুব্বি ও উদিয়মান জনসাধারন ইউনিয়ন পরিষদে এসেছিলেন। আমাদের পরিষদের মেয়াদ শেষে দিকে থাকায় নতুন বরাদ্ধ দিয়ে কাজ করানো সম্ভব হবে না বলে বরাদ্ধ দিতে পারি নাই। তারপরও গ্রামবাসী পরিষদের কাছে দাবি করায় স্বল্প আকারে একটি অনুদান দিয়েছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে