editor
প্রকাশিত: 11:23 PM, February 1, 2021
সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেছেন, শিশুর প্রথম ও প্রকৃত শিক্ষকও মা। একজন শিশুর শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই। শিক্ষকদের পাশাপাশি একজন বিজ্ঞ মা-ই পারেন তার সন্তানকে যথার্থ মানুষ হওয়ার শিক্ষা দিতে। এই ভিত্তিকে সুদৃঢ় করে ভবিষ্যতের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে মায়ের ভূমিকাই প্রধান ও মুখ্য। অন্তরের সোহাগ এবং চোখের শাসন দুয়ে মিলে সন্তানকে সঠিক পথ নির্দেশনা দিয়ে চালিত করার ক্ষেত্রে মায়ের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, আজ দেশ যেখানে পৌঁছেছে, এর পেছনে মায়েদের অবদান অপরীসিম। মায়েরা অনুপ্রাণিত হলে দেশ অনুপ্রাণিত হবে। এ জন্য আমরা মায়েদের অনুপ্রাণিত করার এধরনের আয়োজন করা উচিত।
তিনি সোমবার রাতে সিলেট নগরীর নজরুল অডিটোরিয়ামে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কোহেলী রানী রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ, দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুসরাত হক, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মমতাজ বেগম, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরিন রোজী, সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাম্মত মরিয়ম জামিলা, ইশতিয়াক হোসেন মুনশি প্রমুখ। এতে সংগীত পরিচালনা করেন দেবশ্রী দাস, নৃত্য পরিচালনা করেন বিপুল শর্ম্মা। অনুষ্ঠানে ৩০ মাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন