editor
প্রকাশিত: 1:11 PM, February 3, 2021
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন বলেছেন, আইন ও বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে। সাধারণ বিচার প্রার্থী মানুষের ভরসাস্থল হচ্ছে বিচার বিভাগ। এখানে মানুষ ন্যায় বিচার পায়। আর এই ন্যায় বিচার পেতে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছেন আইনজীবী। আইনজীবীদের অক্লান্ত পরিশ্রমে সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্টা হয়। আইনজীবীগণ বিচার প্রার্থী মানুষের কল্যাণে সব সময় অঙ্গীকারাবদ্ধ। তিনি গত ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা আইনজীবীর সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী এডভোকেট মাহফুজুর রহমানের সম্মানে কোম্পানীগঞ্জ আইনজীবী পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের দায়িত্ব পালনকারী সময়ে আইনজীবীদের কল্যাণে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মো. কামাল হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির পূননির্বাচিত সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল হক। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী এডভোকেট জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট বদরুল আলম, এডভোকেট মখদ্দছ আলী, এডভোকেট শাহজাহান চৌধুরী, সমিতির সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ, এডভোকেট কাওছার আহমদ, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট হাবিবুর রহমান ভুট্টু, এডভোকেট জিয়াউর রহমান, এডভোকেট দিলোয়ার হোসেন, এডভোকেট আব্দুল্লাহ এমডি মহসিন, এডভোকেট পল্লবী দাস, এডভোকেট তানভীর তাহা, এডভোকেট সাইফুল আলম, এডভোকেট ইয়ামিন চৌধুরী শুভ, এডভোকেট বিদ্যুৎ জ্যোতি পলাশ, এডভোকেট জাকির হোসেন সুমন, শিক্ষানবিশ আইনজীবী এডভোকেট মো. জুনেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন