editor

প্রকাশিত: 5:20 PM, February 3, 2021

তবু তারা ফুটপাতে

তবু তারা ফুটপাতে

নিজস্ব প্রতিবেদক

 সিলেট নগরীর সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনে অবিরাম কাজ করছে সিটি করপোরেশন। এতে সহযোগিতা করছে সিলেট মহানগর পুলিশ। নগরীর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং এ সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে ইতোমধ্যে নগরীর লালদীঘিরপাড়স্থ খালি জায়গায় প্রায় ১২ শ হকারকে স্থানান্তর করেছে সিসিক ও এসএমপি কর্তৃপক্ষ।
শুধু হকার সরিয়েই শেষ নয়, এ সড়কে খানিক দূর দূর ‘হকারমু্ক্ত এলাকা’ লেখা সাইনবোর্ডও গেড়ে দেয়া হয়েছে। এতকিছুর পরও পুরোপুরিভাবে হকারদের নেয়া যাচ্ছে না লালদীঘিরপাড় মাঠে।
যাদের উদ্দেশে ‘হকারমু্ক্ত এলাকা’ বা ‘রাস্তা ফুটপাতে বেচাকেনা নিষেধ’ লেখা রয়েছে তারা এসবের তোয়াক্কা করছেন না। সিসিক ও পুলিশের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুযোগ পেলেই হকাররা বসে যান ফুটপাতে পণ্য বিক্রি করতে। পুলিশ দেখলে খানিক দূরে গিয়ে অপেক্ষা করেন, পুলিশ চলে গেলেই আবারও বসে যান ফুটপাতে। সিলেট নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে এমন দৃশ্য প্রতিদিনের।
রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে নগরীকে নান্দনিক রূপ দিতে হকার পুনর্বাসন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে সিটি করপোরেশেন ও মহানগর পুলিশ কর্তৃপক্ষ। ইতোমধ্যে নগরীর লালদীঘিরপাড়স্থ খালি জায়গায় প্রায় ১২ শ হকারকে স্থানান্তর করা হয়েছে। ফলে বদলে গেছে নগরীর ব্যস্ততম সড়ক চৌহাট্টা, জিন্দাবাজার ও বন্দরবাজারের দৃশ্য।
গত জানুয়ারি মাসের শুরু থেকে বন্দর-চৌহাট্টা রাস্তায় যাতায়াতকারী লোকজন ও স্থানীয় ব্যবসায়ীদেরর মাঝে স্বস্তি বিরাজ করছে। এছাড়াও বন্দর-চৌহাট্টা সড়কের ফুটপাতটি হকারমুক্ত হওয়ায় পথচারীরা বুক ভরে নিচ্ছেন স্বস্তির নি:শ্বাস।
কিন্তু হকাররা আবারও নষ্ট করে দিচ্ছেন এমন স্বস্তিদায়ক পরিবেশ। আজ  (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বন্দরবাজার ঘুরে দেখা যায়- সিলেট জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ের সামন থেকে সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের  সামন পর্যন্ত ফুটপাতে শতাধিক হকার বসে বিক্রি করছেন হরেক রকম পণ্য। এসব পণ্য তারা রাখেন ঝুড়িতে। ঝুড়িতে রশি বেঁধে ঝুলিয়ে রাখেন গলায়। যাতে পুলিশে এলে দিতে পারেন ভো দৌঁড়।
মাথার উপর খুঁটিতে ঝুলছে ‘হকারমুক্ত এলাকা’ লেখা সাইনবোর্ড। ঠিক সেই লেখার নিচে বসেই আয়না-চিরুনি-ঘড়ি বিক্রি করছেন একজন।  আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানালেন, লালদিঘীরপাড়ে এখনও ঠিকভাবে জমে উঠেনি কেনা-বেচা। তাই তিনি ফুটপাতে চলে এসেছেন।
আইন অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে পেট, তারপর আইন।’
শুধু বন্দরবাজারই নয়, একই দৃশ্য জিন্দাবাজার ফুটপাতেও। তাছাড়া সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিনই ডাক বিভাগ কার্যালয়ের সামনে দেদারসে সবজি বিক্রি করেন ভ্রাম্যমাণ হকাররা।
এ বিষয়ে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ সিলেটভিউ-কে বলেন, হকারদের জন্য সুন্দর একটি জায়গা করে দেয়ার পরও তারা মাঝে মাঝে ফুটপাতে চলে আসে। বিষয়টি আমরা দেখে নিয়মিতই অভিযান দেই। কিন্তু যতক্ষণ পুলিশ থাকে ততক্ষণ তারা ফুটপাতে থাকে না, আবার যখনই পুলিশ চলে যায় ততক্ষণাৎ হকাররা চলে আসে।

অভিযান আরও জোরদার করা হবে বলে জানান ফয়সল মাহমুদ।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন